কাশ্মীর সঙ্কটে পাকিস্তানকে পুরোপুরি সমর্থনের ঘোষণা সৌদি আমিরাতের

bcv24 ডেস্ক    ০৬:২৫ পিএম, ২০১৯-০৯-০৫    506


কাশ্মীর সঙ্কটে পাকিস্তানকে পুরোপুরি সমর্থনের ঘোষণা সৌদি আমিরাতের

অধিকৃত কাশ্মীর ঘিরে ভারতের একতরফা সিদ্ধান্তের কারণে সৃষ্ট সমস্যা সমাধানে পাকিস্তানকে পুরোপুরি সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌদি আরব ও আমিরাতের দুই পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করে এই সমর্থনের ঘোষণা দেন।

বৃহস্পতিবার পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাওয়ালপিন্ডিতে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আহমেদ আল জুবায়ের এবং আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। বৈঠকে অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্তের কারণে সৃষ্ট সঙ্কটের সমাধানে উভয় দেশই তাদের পুরোপুরি সমর্থন পাকিস্তানকে দেবে বলে আশ্বস্ত করেছেন দুই মন্ত্রী।

পাক সেনাবাহিনীর এই গণমাধ্যম শাখা বলছে, ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় এবং ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতার জন্য পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা।

জবাবে পাক সেনাপ্রধান জেনারেল বাজওয়া বলেছেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ এবং বিশেষ কৌশলগত সম্পর্ক নিয়ে পাকিস্তান গর্বিত। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে বৈঠক করেন সৌদি ও আমিরাতের এ দুই মন্ত্রী।

ভারত অধিকৃত কাশ্মীরে নয়াদিল্লির অবৈধ এবং একতরফা সিদ্ধান্তের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে দুই পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীরে ভারতের অবৈধ পদক্ষেপ, আগ্রাসনমূলক নীতি এবং দৃষ্টিভঙ্গি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব আছে বলেও মন্তব্য করেন পাক এই প্রধানমন্ত্রী।

কাশ্মীরে মাসব্যাপী অচলাবস্থা এবং যোগাযোগ বিচ্ছিন্নের কারণে সৃষ্ট মানবিক পরিস্থিতি ও মানবাধিকারের চরম লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ইমরান খান।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত