বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০১:২০ এএম
২০২১ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। তিনি বলেন, ‘২০২১ সাল থেকে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় সাময়িক ও বার্ষিক পরীক্ষা থাকছে না। এর পরিবর্তে সারা বছর শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।’ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সচিব বলেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাতে আমরা প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিই। ২০২১ সালে নতুন পাঠ্যসূচিতে শিক্ষা কার্যক্রম শুরুর আগে ২০২০ সালে পরীক্ষামূলকভাবে ১০০ স্কুলে এ ব্যবস্থা চালু হবে।’
সচিব বলেন, ‘এসব বিদ্যালয়ে মাসিক ক্লাস পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত উত্তীর্ণ করা হবে। তবে চতুর্থ শ্রেণি থেকে বার্ষিক পরীক্ষা আয়োজন করা হবে।’
তিনি বলেন, ‘শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীর আচার-আচরণসহ সব বিষয় মূল্যায়ন করে গ্রেড দেওয়া হবে।’
প্রসঙ্গত, ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না রাখার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুদের ওপর পরীক্ষার চাপ কমানোর জন্য তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না নেওয়ার এই নির্দেশনা ছিল।
শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘এটি প্রক্রিয়াধীন।’ বিভিন্ন মন্ত্রণালয়ে ফাইল চালাচালি চলছে বলেও তিনি জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত