শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৪ পিএম
আগামী ১৩ সেপ্টেম্বর পর্দায় আসছে নূসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান জুটি। সারাদেশে মুক্তি পাবে ‘মায়াবতী’ সিনেমাটি। এর আগে প্রকাশ করা হলো চলচ্চিত্রটির ট্রেলার।
গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত ২ মিনিট ৩৬ সেকেন্ডের এ ট্রেলারে ইঙ্গিত দেওয়া হয়েছে ছবিটির গল্পের। যেখানে একটি সাধারণ মেয়ে মায়া থেকে প্রিন্সেস মায়া হয়ে ওঠার কাহিনি উঠে আসবে। ছবিটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
পরিচালক জানান, ‘ওমেন ট্রাফিকিং’-এর মতো বিষয়কে ঘিরে এর চিত্রনাট্য তৈরি করেছেন তিনি। ‘মায়া’ নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার রেডলাইট এরিয়ায়। সেখানে বেড়ে ওঠা, সংগীত গুরু খোদাবক্সের সাথে গুরু-শিষ্য সম্পর্ক ও ব্যারিস্টার পুত্রের সাথে মায়ার প্রেম নিয়ে সংগীতনির্ভর ছবি ‘মায়াবতী’।
মায়া চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। ট্রেলারের সংলাপেও তিশা বলেন কীভাবে তিনি মায়া থেকে প্রিন্সেস মায়া হয়ে উঠলেন!
এতে তিশার বিপরীতে আছেন ইয়াশ রোহান। আরও আছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন প্রমুখ।
আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন প্রযোজিত এই ছবিটির পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া। প্রায় ৮০০ নাটকের নির্মাতা অরুণ চৌধুরীর কাহিনি ও চিত্রনাট্যে গত বছর মুক্তি পেয়েছিল ‘আলতাবানু’ চলচ্চিত্রটি। সে হিসেবে ‘মায়াবতী’ তার দ্বিতীয় চলচ্চিত্র।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত