সালমান শাহ: পেরিয়ে গেল ২৩টি বছর

bcv24 ডেস্ক    ০৭:৩০ পিএম, ২০১৯-০৯-০৬    395


সালমান শাহ: পেরিয়ে গেল ২৩টি বছর

চোখের পলকে বাংলা চলচ্চিত্রের চিত্র পাল্টে দেওয়া একমাত্র নায়কের নাম সালমান শাহ। আজ (৬ সেপ্টেম্বর) তার অকাল প্রস্থানের দিন। মাঝে পেরিয়ে গেল ২৩টি বছর।

১৯৯৬ সালের এই দিনে রাজধানীর ইস্কাটনের নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এই নন্দিত নায়কের লাশ। সে সময় তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহম্মদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।

ছেলের মৃত্যু অপমৃত্যু নয় বরং হত্যা করা হয়েছে- প্রশ্ন তুলে তিনি ঢাকার সিএমএম আদালতে একটি অভিযোগ করেন। যার সুরাহা হয়নি আজও। ছেলের অকাল মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য এখনও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন সালমান শাহের মা নীলা চৌধুরী।

সালমান শাহের মৃত্যুর ২৩ বছর পেরিয়েও রহস্যের জাল এখনও ছিড়েনি। তিনি আত্মহত্যা করেছিলেন, নাকি খুন হয়েছিলেন- এই প্রশ্নের উত্তর আজও খুঁজে চলেছেন সালমান স্বজন-ভক্তরা।

৯০ দশকের শ্রেষ্ঠতম নায়ক সালমানের প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। এ অভিনেতা মাত্র ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। যার বেশিরভাগই ছিল তুমুল জনপ্রিয় ও ব্যবসাসফল। মাত্র তিন বছরের অভিনয় জীবনে এমন দর্শকপ্রিয়তা চলচ্চিত্র ইতিহাসে বিরল।

১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ‌‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়। এরপর থেকেই বাংলা চলচ্চিত্রে ভরসার প্রতিশব্দ হয়ে ওঠেন এ নায়ক।

এদিকে, সালমান শাহের মৃত্যুবার্ষিকী স্মরণে বিএফডিসি ও তার জন্মস্থান সিলেটে বিশেষ আয়োজন হচ্ছে। এরমধ্যে বিএফডিসিতে থাকছে দোয়া ও মাহফিল। এটি আয়োজন করছে চলচ্চিত্র শিল্পী সমিতি। পারিবারিকভাবে একই আয়োজন হবে সিলেটেও।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বাংলা ট্রিবিউনকে জানান, এই সেপ্টেম্বরে সালমান শাহ-সহ চলচ্চিত্রের মোট ৭জন অভিনয়শিল্পী মারা যান। তবে প্রতিবছরই সালমান শাহের মৃত্যুদিনে (৬ সেপ্টেম্বর) বিশেষ দোয়ার আয়োজন করা হয়। যেখানে দোয়া ও কোরান খতম করা হয় সবার জন্য।

জায়েদ খান বলেন, ‘এবারের ৬ সেপ্টেম্বর শুক্রবার পড়েছে। বিএফডিসি বন্ধ থাকবে। তাই ৭ সেপ্টেম্বর বিকালে বিএফডিসির আর্টিস্ট স্টাডিরুমে কোরান খতম ও মিলাদের আয়োজন করা হয়েছে। আশা করছি সবাই আমাদের এই দোয়া-মাহফিলে অংশ নেবেন।’

সালমান  শাহ অভিনীত চলচ্চিত্রগুলো-

কেয়ামত থেকে কেয়ামত– ১৯৯৩

তুমি আমার– ১৯৯৪

অন্তরে অন্তরে– ১৯৯৪

সুজন সখী– ১৯৯৪

বিক্ষোভ– ১৯৯৪

স্নেহ– ১৯৯৪

প্রেমযুদ্ধ– ১৯৯৫

কন্যাদান– ১৯৯৫

দেনমোহর– ১৯৯৫

স্বপ্নের ঠিকানা– ১৯৯৫

আঞ্জুমান– ১৯৯৫

মহামিলন– ১৯৯৫

আশা ভালোবাসা– ১৯৯৫

বিচার হবে- ১৯৯৬

এই ঘর এই সংসার– ১৯৯৬

প্রিয়জন– ১৯৯৬

তোমাকে চাই– ১৯৯৬

স্বপ্নের পৃথিবী– ১৯৯৬

সত্যের মৃত্যু নেই– ১৯৯৬

জীবন সংসার– ১৯৯৬

মায়ের অধিকার– ১৯৯৬

চাওয়া থেকে পাওয়া– ১৯৯৬

প্রেম পিয়াসী– ১৯৯৭

স্বপ্নের নায়ক– ১৯৯৭

শুধু তুমি– ১৯৯৭

আনন্দ অশ্রু– ১৯৯৭

বুকের ভেতর আগুন– ১৯৯৭


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত