বাংলাদেশ দ্বিতীয় দিনেও বিবর্ণ

bcv24 ডেস্ক    ০৭:৩৩ পিএম, ২০১৯-০৯-০৬    642


বাংলাদেশ দ্বিতীয় দিনেও বিবর্ণ

চট্টগ্রাম টেস্টে বোলিংয়ের পর ব্যাটিংয়েও হতাশ করলো বাংলাদেশ। তাদের স্পিনাররা সাফল্য পেলেও আফগানিস্তানকে ভড়কে দিতে পারেনি, বরং প্রতিপক্ষ স্পিনে নাকাল হয়েছে স্বাগতিক ব্যাটসম্যানরা। ব্যাটিং লাইনে প্রথম আঘাতটা এসেছে পেসারের কাছ থেকে। এরপর রশিদ খানের স্পিন বিষে নীল। ফলো অনে না পড়লেও প্রথম ইনিংসে বাংলাদেশের বড় ব্যবধানে পিছিয়ে থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শুক্রবার দ্বিতীয় দিন খেলতে নেমে বেশিদূর এগোতে পারেনি আফগানিস্তান। ৭১ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের জোড়া আঘাতে। প্রথম ইনিংসে আফগানরা থামে ৩৪২ রানে। এরপর ৮ উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ। ২ উইকেট হাতে রেখে এখনও তারা ১৪৮ রানে পিছিয়ে।

সকালটা শুরু হয় তাইজুলের উইকেট উদযাপনে। আগের দিনের দুই অপরাজিত থাকা ব্যাটসম্যান আসগর আফগান (৯২) ও আফসার জাজাইকে (৪১) ফেরান এই স্পিনার। দুই প্রতিষ্ঠিত ব্যাটসম্যান আউট হলে রশিদ ক্রিজে নেমে ঝড় তোলেন রশিদ। ৫০ বলে ২ চার ও ৩ ছয়ে প্রথম হাফসেঞ্চুরি করেন আফগান অধিনায়ক। তাকে ফিরতি ক্যাচ ধরে সফরকারীদের অলআউট করেন মেহেদী হাসান মিরাজ। ৬১ বলে ৫১ রান করেন রশিদ।

প্রথম ইনিংসে শক্ত অবস্থান নেওয়া আফগানিস্তান বোলিংয়েও শুরু করে দারুণ। আফগান পেসার ইয়ামিন আহমদজাই ইনিংসের চতুর্থ বলে সাদমান ইসলামকে (০) আফসারের ক্যাচ বানান। ৪ ওভারে ১ উইকেটে ১ রানে দ্বিতীয় সেশনের বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার ও লিটন দাস প্রতিরোধের ইঙ্গিত দেন। কিন্তু ১৭ রান করে সৌম্য এলবিডাব্লিউ হন মোহাম্মদ নবীর বলে, ভাঙে ৩৮ রানের জুটি।

এরপর রশিদের স্পিনে বিপাকে পড়ে স্বাগতিকরা। প্রথম ওভারে এই লেগ স্পিনারের শিকার হন লিটন, ৩৩ রান করে বোল্ড হন বাংলাদেশি ব্যাটসম্যান। নিজের পঞ্চম ওভারে জোড়া আঘাতে সাকিব ও মুশফিকুর রহিমকে আউট করেন রশিদ। মুমিনুল হকের সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে সাকিব (১১) এলবিডাব্লিউ হন, আর মুশফিকের (০) ব্যাটে লেগে বল বুটে আঘাত করে ইব্রাহিম জাদরানের হাতে ধরা পড়ে।

৮৮ রানে ৫ উইকেট হারানোর পরও ভোগান্তির শেষ হয়নি। তৃতীয় সেশনের শুরুতে রশিদের স্পিনে ১০৪ রানে ষষ্ঠ উইকেট হারায় স্বাগতিকরা। মাহমুদউল্লাহকে (৭) বোল্ড করে চতুর্থ উইকেট নেন আফগানিস্তানের অধিনায়ক।অন্যদের ব্যর্থতার দিনে মুমিনুল ৬৯ বলে হাফসেঞ্চুরি করেন। কিন্তু এর চার বল পর মিড অনে জোরালো শট খেলে আসগরের ক্যাচ হন তিনি। নবীর দ্বিতীয় শিকার হওয়ার আগে ৭১ বলে ৮ চারে ইনিংস সেরা ৫২ রান করেন মুমিনুল, মোসাদ্দেক হোসেনের সঙ্গে তার জুটি ছিল ২৬ রানের।

মুমিনুলের বিদায়ের পর সতর্ক ব্যাটিং করছিলেন মোসাদ্দেক ও মেহেদী হাসান মিরাজ। কিন্তু জুটিটা ১৬ রানের বেশি করতে পারেনি তারা, মিরাজকে (১১) বোল্ড করে ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেট পান কায়েস আহমেদ। ১৪৬ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তি এনে দেন মোসাদ্দেক ও তাইজুল। ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন তারা। ৪৪ রানে মোসাদ্দেক আর ১৪ রানে তাইজুল তৃতীয় দিন সকালে খেলতে নামবেন।

দ্বিতীয় দিন আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন রশিদ। দুটি পান নবী। 


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত