চাইলেই বার্সেলোনা ছাড়তে পারবেন মেসি!

bcv24 ডেস্ক    ০৭:৩৪ পিএম, ২০১৯-০৯-০৬    628


চাইলেই বার্সেলোনা ছাড়তে পারবেন মেসি!

বার্সেলোনা ও মেসি একই সুতোয় বাঁধা। সেই ১৪ বছর বয়সে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার পর সাফল্যের এক একটি সিঁড়ি তৈরি করেছেন নীল-মেরুন জার্সিতে। বারবারই তিনি বলে এসেছেন বার্সেলোনাতেই নিতে চান অবসর। তাছাড়া মেসিকে কেনই বা যেতে দিতে চাইবে বার্সেলোনা। তবে আর্জেন্টাইন অধিনায়ক যদি ন্যু ক্যাম্প ছাড়তে চান, তাহলে কিন্তু কিছুই করার থাকবে না তাদের!

বার্সেলোনার সঙ্গে মেসির চলমান চুক্তিতে সেই শর্তই দেওয়া আছে। ২০২১ সাল পর্যন্ত থাকা চুক্তি অনুযায়ী, ৩২ বছর পেরিয়ে গেলে যে কোনও মৌসুম শেষে চাইলেই বার্সেলোনা ছেড়ে যেতে পারবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’ ও ‘গোল ডকম’-এর ফাঁস করা খবরের সত্যতাও মিলেছে। বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকে নিশ্চিত করেছেন, নতুন ‍কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে মেসি চাইলেই বার্সেলোনা ছেড়ে যেতে পারবেন।

২০১৭ সালে মেসির সঙ্গে সবশেষ চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা, যেটি শেষ হবে ২০১১ সালে। ওই চুক্তির একটি ধারাতে বলা আছে, বয়স ৩২ পেরিয়ে গেলে যে কোনও মৌসুম শেষে ‘ফ্রি’তে দলবদল করতে পারবেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক যেতে চাইলে আটকানোর কোনও সুযোগ নেই বার্সেলোনার। পিকে বিষয়টি নিশ্চিত করলেও তার বিশ্বাস আশৈশবের ক্লাব ছেড়ে যাবেন না মেসি।

স্প্যানিশ রেডিও ‘কাদেনা সের’কে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেছেন, ‘আমি ইতিমধ্যে জেনেছি, যে কোনও মৌসুম শেষে মেসি ফ্রিতে বার্সেলোনা ছেড়ে যেতে পারবে। তবে আমরা সবাই জানি বার্সার সঙ্গে মেসি কতটা অঙ্গীকারবদ্ধ। আর সেই কারণেই বিষয়টি মোটেও ভাবাচ্ছে না আমাকে। এই ক্লাবকে (বার্সেলোনা) নিজের সবকিছু দেওয়ার পর ভবিষ্যৎ নির্ধারণের সব ধরনের বৈধতা অর্জন করেছে মেসি।’

ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ লাতিন আমেরিকার সুপারস্টারের সঙ্গে নতুন চুক্তি করতে প্রচণ্ড আগ্রহী। গত এপ্রিলে ‘ইএসপিএনএ’কে তিনি বলেছিলেন, ‘আমরা ওর লম্বা ক্যারিয়ার চাই, তাই ওকে উপভোগ করতে দিতে হবে। মেসি সব সীমানা ভেঙে দিয়েছে, এমনকি প্রতিপক্ষের করতালিও সে পায়। আমরা ওর সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী। মেসি এখনও তরুণ- ওর পারফরম্যান্সই সে কথা বলে।’

বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় যোগ দেওয়ার আগে মেসির ফুটবল জীবন শুরু হয়েছিল আর্জেন্টাইন ক্লাব নিউয়েলস ওল্ড ওয়েজ দিয়ে। বেশ কয়েকবার এই ক্লাবে ফেরার সম্ভাবনার কথা শুনিয়েছেন খুদে জাদুকর। তবে অবসরের প্রশ্নে প্রায় সবসময়ই বার্সেলোনার নাম নিয়েছেন তিনি। এতদিন ধরে সেই সম্ভাবনা জোরালো থাকলেও চুক্তিতে ছেড়ে যাওয়ার ‘লাইসেন্স’ থাকা অন্যকিছুরই ইঙ্গিত দেয়! গোল ডটকম


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত