বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০১:১৯ এএম
জাতীয় পার্টিতে উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগের কিছু বলার বা করার নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জাতীয় পার্টি সংসদের বিরোধী দল। জাপায় অভ্যন্তরীণ বিবাদ ও টানাপড়েন আছে। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। আওয়ামী লীগ রওশন এরশাদ কিংবা জিএম কাদের কারও পক্ষে অবস্থান নেবে না।’
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন মাসব্যাপী উদযাপনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যুবলীগ এ কর্মসূচির আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘জাপা নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের নেই। এখানে আমাদের কিছু বলার নেই। তাছাড়া রংপুর-৩ আসেনে উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে দল ব্যস্ত। আগামীকাল (শনিবার) মনোনয়ন বোর্ডের সভায় সেখানকার প্রার্থী চূড়ান্ত করা হবে।’
উন্নয়ন অগ্রযাত্রা বিএনপিকে রাজনৈতিক সংকটে ফেলেছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই সংকট বিএনপি কাটিয়ে উঠতে পারবে না।
শেখ হাসিনা বিশ্বের জন্য আলোকবর্তিকা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা শুধু দল, দেশের নয়। তিনি বিশ্বের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন। দল ও দেশের জন্য যেসব উন্নয়ন কাজ করছেন তা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। কর্মীর জন্য শেখ হাসিনা কতটা নিবেদিত তা আমার অসুস্থতার সময়ে দেখেছেন। প্রতিটি মানুষের জন্য তিনি এমনই নিবেদিত। শেখ হাসিনা জেগে আছেন বলে দেশের মানুষ আজ শান্তিতে ঘুমায়।’
অনুষ্ঠানে ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনকে জনগণের ক্ষমতায়ন দিবস ঘোষণা দিয়ে যুবলীগের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। আলোচনা সভা উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। সভাপতিত্ব করেন ইসমাইল চৌধুরী সম্রাট।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত