শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৫ পিএম
প্রায় ২৫ বছর পর আবারও প্লেব্যাকে কণ্ঠ দিলেন ‘পাগল মন’-খ্যাত লোকগানের নন্দিত কণ্ঠশিল্পী দিলরুবা খান।
নির্মাণাধীন সরকারি অনুদান পাওয়া শিশুতোষ চলচ্চিত্র ‘পায়রার চিঠি’র জন্য গাইলেন তিনি। গানটির শিরোনাম ‘জান রে’।
দিলরুবা খান বলেন, ‘খুব সুন্দর গানটি। দেহতত্ত্বের ওপর লেখা। প্রায় ২৫ বছর পর সিনেমার জন্য গাইলাম। শেষ কোন গানটি গেয়েছি, মনেও পড়ে না। কেন এতদিন কেউ আমাকে ডাকেনি তা আমি জানি না। এটাও ঠিক, মাঝে টানা সাত বছর আমি গানের বাইরে ছিলাম অসুস্থতার কারণে। তবে ফেরার পর অডিও আর স্টেজে নিয়মিত গাইছি। এবার প্লেব্যাকও করলাম। ভালো লাগছে।’
‘পায়রার চিঠি’ নির্মাণ করছেন নিশীথ সূর্য। গানটির কথা-সুর তৈরি করেছেন পরিচালক নিজেই। সদ্য রেকর্ড হওয়া গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘মন থেকে অনুভব করে লোকগান গাওয়ার মতো শিল্পীর খুব অভাব এখানে। দিলরুবা খান তার মায়াময় কণ্ঠে সেই অভাব পূরণ করে চলেছেন। সেই আগ্রহ থেকেই তাকে নিয়ে গানটা করা।’
গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
নির্মাতা সূর্য জানান, সামনের বছরের শুরুর দিকে ‘পায়রার চিঠি’ মুক্তির প্রস্তুতি চলছে।
পাগল মন মনরে, ভ্রমর কইও গিয়া, নির্জন যমুনার কূলে, দুই ভুবনের দুই বাসিন্দা, কাগজ গেলো দিস্তা দিস্তা, বনমালি তুমি পরজনমে হইও রাধা—এমন অনেক কালজয়ী গানের শিল্পী দিলরুবা খান।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত