শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০০ এএম
লম্বা সময় পর মাঠে ফিরলেন নেইমার। জাতীয় দল ব্রাজিলের জার্সি দিয়ে ফিরেই গোল পেয়েছেন এই তারকা। তার এই লক্ষ্যভেদেই আবার হার এড়িয়েছে ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে সেলেসাওরা।
এ বছরের কোপা আমেরিকার আগে অ্যাঙ্কেলের চোটে ছিটকে যান নেইমার। এরপর আর মাঠে ফেরা হয়নি পারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ডের। এর মধ্যে বার্সেলোনায় ফেরার আলোচনা জোট বাঁধায় ফিট হলেও মাঠে নামার সুযোগ হয়নি। ব্রাজিলের জার্সি দিয়ে এবারের মৌসুমে প্রথমবার মাঠে নামলেন নেইমার।
শনিবার বাংলাদেশ সময় সকালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শুরুতে এগিয়ে গেলেও লুইস মুরিয়েলের জোড়া লক্ষ্যভেদে পিছিয়ে পড়ে। তবে নেইমার জাল খুঁজে পেলে ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে ব্রাজিল।
লম্বা সময় মাঠের বাইরে থাকলেও সেলেসাও কোচ তিতে শুরুর একাদশে রেখেছিলেন নেইমারকে। সাবেক বার্সেলোনা তারকার সহায়তায় শুরুতে এগিয়েও গিয়েছিল ব্রাজিল। ম্যাচ ঘড়ির ১৯ মিনিটে নেইমারের নেওয়া কর্নার থেকে হেড করে লক্ষ্যভেদ করেন কাসেমিরো।
অবশ্য লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। ২৫ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে নিজের প্রথম গোল করেন মুরিয়েল। নিজেদের বক্সের ভেতর ব্রাজিল ডিফেন্ডার আলেক্স সান্দ্রো ফাউল করলে রেফারি বাজান পেনাল্টি বাঁশি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে ভুল হয়নি মুরিয়েলের।
৩৪ মিনিটে এই ফরোয়ার্ড আবারও জাল খুঁজে পেলে উল্টো লিড নেয় কলম্বিয়া। দুভান জাপাতার পাস থেকে লক্ষ্যভেদ করেন ২৮ বছর বয়সী মুরিয়েল।
২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ চালিয়েছে সমতায় ফিরতে। অবশেষে তারা সফল হয় ৫৮ মিনিটে। জাতীয় দলের জার্সিতে ফেরাটা গোল উদযাপন করে রাঙিয়ে নেন নেইমার। দানি আলভেসের ক্রস থেকে ছোট বক্সের সামনে থেকে লক্ষ্যভেদ করেন দলবদলে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। এরপর আর কোনও দল গোল করতে না পারায় ড্র’তে শেষ হয়েছে ম্যাচ। গোল ডটকম
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত