শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৪ পিএম
৪শ’ কোটির ক্লাবে পৌঁছলো প্রভাস ও শ্রদ্ধা কাপুরের ‘সাহো’। ১০ দিনে বিশ্বব্যাপী চলচ্চিত্রটির আয় এখন চারশ কোটি রুপি।
ছবিটির অফিসিয়াল টুইটার প্রোফাইল থেকে এক ঘোষণায় বিষয়টি জানানো হয়েছে। সেখানে লেখা হয়, তোমরা কি কল্পনা করতে পারছো ‘সাহো’ কোথায় যাচ্ছে? এখন এটি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুটি পার করলো।
সমালোচকদের কড়া সমালোচনার পর ছবিটির আয়ে ধীরগতি দেখা গেছে। এর আগে মাত্র তিন দিনে বিশ্বব্যাপী ছবিটি ৩শ’ কোটি রুপি ঘরে ঢুকেছিল।
এদিকে ছবিটির এমন সফলতায় এর পরিচালক সুজিথ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি যখন ১৭ বছর বয়সী তরুণ, তখন প্রথম শর্টফিল্ম তৈরি করেছিলাম। আমার কোনও টিম ছিল না, টাকা ছিল না। আমি নিজেই এটি পরিচালনা করেছিলাম, নিজেই এটি এডিট করেছিলাম। আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়েছি। আমি বিশ্বাস করি, কখনও হাল ছেড়ে দিতে হয় না।’
অন্যদিকে মুক্তির পর থেকে ‘সাহো’ ছবিটি তুমুল সমালোচনায় পড়েছে। অনেকে এটিকে সময়ের অপচয় বলেও মন্তব্য করেছেন। বিশ্লেষক শর্মিষ্ঠা গোস্বামী বলেছেন, প্রভাসের জন্যই মূলত হলেও দর্শক ‘সাহো’ সিনেমাটি দেখছেন।
এছাড়াও ৩৫০ কোটি রুপি বাজেটের অ্যাকশন থ্রিলার ছবিটি মুক্তির আগেই ৩২০ কোটি রুপি ব্যবসা করে ফেলেছে। আর এখন বিশ্বব্যাপী আরও ৪০০ কোটি রুপি যোগ করলো। তাই সব মিলিয়ে সুজিথ পরিচালিত এ সিনেমাটি চলতি বছরের সেরা ব্যবসাসফল চলচ্চিত্র হতে যাচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত