টি-টোয়েন্টিতে নতুন মুখ ইয়াসিন, ফিরেছেন তাইজুল

bcv24 ডেস্ক    ১০:৫৯ পিএম, ২০১৯-০৯-০৯    585


টি-টোয়েন্টিতে নতুন মুখ ইয়াসিন, ফিরেছেন তাইজুল

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর। এই সিরিজে প্রথম দুই ম্যাচের ঘোষিত বাংলাদেশ দলে নতুন মুখ পেসার ইয়াসিন আরাফাত। অন্যদিকে লম্বা সময় পর কুড়ি ওভারের স্কোয়াডে ফিরেছেন স্পিনার তাইজুল ইসলাম।

সোমবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নতুন মুখ একটি হলেও আগের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে অনেক পরিবর্তন এসেছে।

প্রথমবারের মতো বাংলাদেশ দলের দরজার খুলে গেছে পেসার ইয়াসিনের। আন্তর্জাতিক তো দূরে থাক, এখন পর্যন্ত ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচও খেলা হয়নি ২০ বছর বয়সী এই পেসারের! ৭টি প্রথম শ্রেণি ও ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা ইয়াসিনকে দলে নেওয়া হয়েছে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে। গত বছরের বিপিএলে চিটাগং ভাইকিংসে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।এছাড়া অনেক দিন পর টি-টোয়েন্টি দলে সুযোগ মিলেছে তাইজুলের। যদিও এখনও কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক হয়নি এই বাঁহাতি স্পিনারের। এই স্কোয়াডে জায়গা হয়নি নিয়মিত মুখ মেহেদী হাসান মিরাজের। সব ফরম্যাটে নিয়মিত খেলা মিরাজকে অনেকদিন পর স্কোয়াডের বাইরে থাকতে হচ্ছে।

সোমবার ঘোষিত স্কোয়াডে সুযোগ পেয়েছেন একটি করে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা আফিফ হোসেন ও মেহেদী হাসান।

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা সর্বশেষ স্কোয়াড থেকে অনেকেই বাদ পড়েছেন। মিরাজের সঙ্গে তামিম ইকবাল, রুবেল হোসেন, আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহী নেই এবারের স্কোয়াডে। তামিমের না থাকাটা অবশ্য ছুটির কারণে।

প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত