শাহরুখের ছেলেকে ইনস্টাগ্রামে বিয়ের প্রস্তাব!

bcv24 ডেস্ক    ০৮:৩২ পিএম, ২০১৯-০৯-১৩    595


শাহরুখের ছেলেকে ইনস্টাগ্রামে বিয়ের প্রস্তাব!

বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান ইনস্টাগ্রাম গরম করে দিলেন আরেকবার! নিজের প্রোফাইলে নতুন একটি ছবি শেয়ার করেছেন তিনি। এরপরই শুরু হয়েছে উন্মাদনা।

বছরে সাধারণত একবার প্রোফাইলে নতুন ছবি দেন আরিয়ান। কিন্তু এ বছর দু’বার এমন ঘটনা দেখা গেলো। তার নতুন ছবির কমেন্টসে চলছে ভক্তদের পাগলামি। তিনি এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ার সেনসেশন।

ছবিটিতে দেখা যাচ্ছে, আলো-আঁধারির আবহ ছড়ানো একটি রুমে চেয়ারে বসে আছেন আরিয়ান। চোখে গোলাকার লাল রোদচশমা। গায়ে ধূসর সোয়েটার, বিস্কুট রঙা ঢিলেঢালা প্যান্ট ও গাট্টাগোট্টা জুতা। মুখে সিরিয়াস অভিব্যক্তি! ছবিটি রাতারাতি ভাইরাল হয়ে গেছে।

ইনস্টাগ্রামে ছবিটির কমেন্টসে এক ভক্ত লিখেছেন, ‘আমাকে বিয়ে করো।’ আরেকজনের মন্তব্য, ‘ভেবেছিলাম এই মানুষটা শাহরুখ! আরিয়ান এত সুদর্শন কেন!’ অনেকেই ছেলের চাহনিতে বাবার অদ্ভুত মিল পেয়েছেন। কেউ কেউ তো তাকে শাহরুখের কার্বন কপি বলে ফেলেছেন।

অভিনয়ে তেমন আগ্রহ নেই আরিয়ানের। তার ইচ্ছে চলচ্চিত্র নির্মাতা হওয়া। এজন্য এখন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ফিল্মমেকিং বিষয়ে পড়ছেন ২১ বছর বয়সী এই তরুণ। ইংল্যান্ডের কেন্টে অমিতাভের নাতনি নব্য নাভেলির সহপাঠী ছিলেন তিনি।

সম্প্রতি শাহরুখ ও আরিয়ান হলিউডের ‘দ্য লায়ন কিং’ ছবির হিন্দি সংস্করণে ডাবিং করেছেন। মুফাসা চরিত্রে শাহরুখ ও সিম্বার ভূমিকায় সংলাপ বলেছেন আরিয়ান।

শাহরুখ ও গৌরি দম্পতির মেয়ে সুহানা অভিনয়ে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাদের ছোট ছেলে আবরামের বয়স ছয় বছর।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত