সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৯:৪১ এএম
ভারতের পাঞ্জাব থেকে পাড়ি জমানো চারজন শিখ ব্যক্তি ইতালিতে একটি দুগ্ধ খামারের গোবরের ট্যাংকে ডুবে মারা গেছেন। ইতালির উত্তরাঞ্চলে অবস্থিত পাভিয়ার নামে এক এলাকার কাছে এ ঘটনা ঘটেছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, গোবর সার থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাসেই হয়তো তাদের মৃত্যু হয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, দুগ্ধ খামারে একটি গোবর সারের ট্যাংক খালি করছিলেন তারা। তাদের একজন ট্যাংকের ভেতর পড়ে যান। তাকে উদ্ধারের জন্য অপর তিনজন যখন ট্যাংকের ভেতর লাফ দেন, তখন সবাই ঘটনাস্থলে মারা যান।
যে চার ভারতীয়র মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুজন ছিলেন সেই খামারটির মালিক। অপর দুজন সেখানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তারা সবাই ভারতীয় নাগরিক। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এরেনা পো নামের এই খামারটি ছিল পাভিয়া অঞ্চলের সবচেয়ে বড় গরুর খামার।
২০১৭ সালে পাঞ্জাবের বাসিন্দা প্রেম সিং ও তার ভাই তারসেম সিং খামারটি শুরু করেন। ইতালির মিরান শহর থেকে এর দূরত্ব ছিল প্রায় ৪৫ কিলোমিটার। দুর্ঘটনায় নিহত অপর দুজন হচ্ছেন অমিন্দর ও মাজিনদার সিং।
ঘটনা জানাজানি হয় বৃহস্পতিবার দুপুরে। কেননা প্রতিদিন খাবার বাড়িতে আসলেও সেদিন তারা বাড়ি ফেরেননি। বিষয়টি নিয়ে তাদের স্ত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান গোবরের ভেত তাদের স্বামীদের মরদেহ পড়ে আছে।
পরে তারা স্থানীয় দমকল কর্মীদের জানালে তারা এসে গোবরের ট্যাংক থেকে মরদেহগুলো উদ্ধার করেন। ইতালির গণমাধ্যমে বলা হচ্ছে, এ নিয়ে এবছর কর্মস্থলে দুর্ঘটনায় দেশটিতে মোট ৪৮৬ জনের মৃত্যু হলো। যা আগের বছরের তুলনায় বেশি।
দেশটির সদ্য নিয়োগপ্রাপ্ত কৃষিমন্ত্রী তেরেসা বেলানোভা এ ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, কর্মস্থলের নিরাপত্তাকে তারা মানুষের অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করেন। এই অধিকার নিশ্চিত করতে যা যা করার দরকার তা করতেই হবে। কৃষিমন্ত্রী নিজেও কিশোর বয়সে একজন খামার শ্রমিক ছিলেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত