সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৯:১৪ এএম
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে দুটি আম চুরি করে মহাবিপদে পড়েছেন এক ভারতীয়। তার এ ঘটনাটি আদালত পর্যন্ত গড়িয়েছে। দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে, আম দুটির মূল্যসহ অতিরিক্ত অর্থদণ্ডও হতে পারে। আগামী ২৩ সেপ্টেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, ২৭ বছর বয়সী ওই ব্যক্তি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করতেন। চুরির ঘটনাটি ২০১৭ সালের। আম দুটির দুটির মূল্য ৬ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১৩৭ টাকা। চুরির বিষয়টি তিনি স্বীকার করেছেন। তিনি বলছেন, একটি কার্গো থেকে আম দুটি চুরি করেছিলেন। কার্গোটি ভারতের চালান ছিল।
তবে দুবাইভিত্তিক দৈনিক পত্রিকা খালিজ টাইমসের খবরে বলা হয়, তিনি বলেছেন, ওই সময় তিনি খুব তৃষ্ণার্ত ছিলেন এবং পানির খোঁজ করছিলেন। এ সময় তিনি ফলের বক্স খুঁজে পান এবং বক্সের মধ্যে দুটি আম দেখতে পান। পরে আম দুটি খেয়ে ফেলেন।
গত বছরের এপ্রিলে এ ঘটনায় সমন জারি করে পুলিশ এবং পরে ঘটনাটি সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর কিছুদিন পরে গ্রেফতার করা হয় এবং চুরির দায়ে অভিযুক্ত করা হয়।
মামলার নথিপত্রে দেখা গেছে, ২০১৭ সালের আগস্টে তিনি আম দুটি খেয়েছিলেন। তবে তাকে কেন দুই বছর পর ২০১৯ সালে বিচারের সম্মুখীন করা হলো, সে সম্পর্কে কিছু উল্লেখ নেই।
বিমানবন্দরের নিরাপত্তারক্ষী নজরদারি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করতে গিয়ে বিবাদী এক যাত্রীর ব্যাগ থেকে চুরির করতে দেখেন বলে জানিয়েছেন দুবাই রাষ্ট্রপক্ষের আইনজীবী।
এ ঘটনায় দোষী সাব্যস্ত হলে তাকে কারাদণ্ডের সম্মুখীন হতে হবে। একই সঙ্গে, আমের মূল্য পরিশোধসহ তাকে অতিরিক্ত অর্থদণ্ড করা হতে পারে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত