শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৫ পিএম
চলচ্চিত্রে অবদানের জন্য ভারত সরকার যেসব সম্মাননা দেয় সেগুলোর মধ্যে কেবল একটিই পাওয়া বাকি ছিল কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের। এবার সেই অধরা মর্যাদাসম্পন্ন পুরস্কার দাদাসাহেব ফালকে পাচ্ছেন তিনি। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার হাতে এটি তুলে দেওয়া হবে।
ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভেদাকার মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, ‘কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন প্রজন্ম থেকে প্রজন্মে বিনোদন দিয়েছেন ও অনুপ্রাণিত করেছেন। এবার সর্বসম্মতিক্রমে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। এজন্য গোটা দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় খুশি। তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’
৭৬ বছর বয়সী এই গুণী শিল্পী টুইটারে লিখেছেন, ‘মনের ভাষা জুতসইভাবে প্রকাশের কোনও শব্দই পাচ্ছি না। সত্যি বলতে মনের ভেতর যেসব কথা থাকে তা কখনোই জানানো যায় না। তবে আমি অনেক কৃতজ্ঞ। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইলো।’
দাদাসাহেব ফালকে হলো চলচ্চিত্রে ভারতের সর্বোচ্চ সম্মাননা। এটি প্রথম পেয়েছিলেন অভিনেত্রী দেবিকা রানি। ২০১৭ সাল পর্যন্ত মোট ৪৯ জনকে এই পুরস্কার দেওয়া হয়। মৃত্যুর পর কেবল পৃথ্বিরাজ কাপুর (১৯৭১) ও বিনোদ খান্না (২০১৭) দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন।
স্বাভাবিকভাবেই অমিতাভের ছেলে অভিষেক বচ্চন ও মেয়ে শ্বেতানন্দা গর্বিত। বলিউড ও দক্ষিণি ছবির তারকারা মনে করেন, বিগ বি এই পুরস্কারের দাবিদার। অভিনেতা রজনীকান্ত, অজয় দেবগণ, অনিল কাপুর, রিতেশ দেশমুখ, শত্রুঘ্ন সিনহা, অভিনেত্রী আনুশকা শর্মা, পরিণীতি চোপড়া, দিয়া মির্জা, সেলিনা জেটলি, নির্মাতা করণ জোহরও অভিনন্দন জানান বিগ বি’কে। এবার দাদাসাহেব ফালকে জুরি সদস্য ছিলেন কণ্ঠশিল্পী আশা ভোঁসলে। তিনিও অভিনন্দন জানান বিগ বি’কে।
‘জঞ্জির’ ছবিতে ইন্সপেক্টর বিজয় চরিত্রে অমিতাভের অভিনয় স্মরণীয় হয়ে আছে। তাই তাকে অভিনন্দন জানিয়েছে মুম্বাই পুলিশ। তাদের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘প্রজন্ম থেকে প্রজন্মে চিরসবুজ, উজ্জীবিত ও অনুপ্রেরণাদায়ক আইকন থাকার জন্য আপনাকে সালাম।’
দাদাসাহেব ফালকের আগে ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী (১৯৮৪), পদ্মভূষণ (২০০১) ও পদ্মবিভূষণ (২০১৫) খেতাব পান অমিতাভ। ২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নাইট অব দ্য লিজিয়ন অব অনারে ভূষিত করে।
৫০ বছরের ক্যারিয়ারে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অমিতাভ। ছবিগুলো হলো ‘অগ্নিপথ’ (১৯৯০), ‘ব্ল্যাক’ (২০০৫), ‘পা’ (২০০৯) ও ‘পিকু’ (২০১৫)।
তিনি এখন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১১তম আসর উপস্থাপনা করছেন।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত