লিটনও যাচ্ছেন সিপিএল খেলতে

bcv24 ডেস্ক    ১০:১৮ পিএম, ২০১৯-০৯-২৫    592


লিটনও যাচ্ছেন সিপিএল খেলতে

সাকিব আল হাসানের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার খবর পাওয়া গেছে আগেই। এবার তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলার অনাপত্তিপত্র পেয়েছেন লিটন দাসও।

বুধবার লিটনকে অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেছেন, ‘লিটনকে সিপিএলে খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। আশা করছি ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পের শুরুতেই আমরা তাকে ‍পাবো।’ ১৫ অক্টোবর বাংলাদেশ দল ভারত সফরের ক্যাম্প শুরু করবে।

সিপিএলে লিটন খেলবেন ক্রিস গেইলের দল জ্যামাইকা তালাওয়াসের হয়ে। এই মুহূর্তে সিপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে লিটনের দল। আগামী শনিবার জ্যামাইকা খেলবে সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে, এই ম্যাচেই লিটনকে দেখা যেতে পারে মাঠে।

সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সময়টা ভালো যায়নি লিটনের। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮ রান সিরিজে তার ব্যক্তিগত সর্বোচ্চ। কুড়ি ওভারের ক্রিকেট ছন্দে ফিরতে সিপিএল কার্যকরী ভূমিকা রাখতে পারে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের জন্য। তাছাড়া ভারত সফরের আগে প্রস্তুতি হিসেবেও কাজে আসবে। সাকিব তার সিপিএল খেলা প্রসঙ্গে তেমনটাই জানিয়েছেন।

গেইল ছাড়াও জ্যামাইকায় সতীর্থ হিসেবে লিটন পাচ্ছেন আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, ডোয়াইন স্মিথ, ওশানে থমাস ও জহির খানকে। যদিও এই দল নিয়েও এবারের সিপিএলে খেলা ৮ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে জ্যামাইকা। তাতে সেরা চারে থাকাটাও পড়ে গেছে সংশয়ে।

ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সিপিএলে ডাক পেয়েছেন লিটন। সাকিব, তামিম ও মাহমুদউল্লাহ কুড়ি ওভারের প্রতিযোগিতায় খেললেও মেহেদী হাসান মিরাজকে দর্শক হয়েই থাকতে হয়েছিল সিপিএলে। অন্যদিকে আফিফ হোসেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের দলে থাকলেও বিসিবি তাকে অনাপত্তিপত্র দেয়নি।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত