ক্লপের কাছে গার্দিওলা সেরা

bcv24 ডেস্ক    ১০:০১ পিএম, ২০১৯-০৯-২৭    632


ক্লপের কাছে গার্দিওলা সেরা

পেপ গার্দিওলাকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন ইয়ুর্গেন ‍ক্লপ। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে ডাগ আউটের লড়াই হয় তাদের। প্রতিদ্বন্দ্বী হলেও গার্দিওলাকে প্রশংসায় ভাসিয়েছেন লিভারপুল কোচ। তার চোখে ম্যানচেস্টার সিটির কোচই সেরা। গত মৌসুমে ইংলিশ ঘরোয়া ট্রেবল জিতেছেন গার্দিওলা।

অন্যদিকে লিগ শিরোপা হাতছাড়া হলেও লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতিয়েছিলেন ক্লপ। অলরেডদের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবারের ফিফা বর্ষসেরা কোচ হয়েছেন এই জার্মান। হারিয়েছেন তিনি গার্দিওলা ও মাউরিসিও পোচেত্তিনোকে। ফিফা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ক্লপ বলেছেন, ‘আমি তাদের (গার্দিওলা ও পোচেত্তিনো) ভীষণ শ্রদ্ধা করি।

গত মৌসুমে পোচেত্তিনো যা করেছে, তা অনন্য। অনেক সময় শিরোপা জিততে না পারলে লোকজন কোচকে মনে রাখে না, তবে তিনি সত্যিই অসাধারণ।’

আর গার্দিওলা প্রসঙ্গে ক্লপের বক্তব্য, ‘পেপ গার্দিওলা... তাকে নিয়ে আমি কী বলব? তিনি অনেক শিরোপা জিতেছেন। যেভাবে তার দল খেলে... অবিশ্বাস্য। তিনি একেবারে আলাদা। আমি যাদের বিপক্ষে কোচিং করেছি, তাদের মধ্যে তিনিই সেরা।’ এবারের প্রিমিয়ার লিগে ছুটছে লিভারপুলের জয়রথ। ৬ ম্যাচে সবক’টি জিতে অলরেড লিগ টেবিলের শীর্ষে রয়েছে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থেকে।

তবে চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়নস লিগে নেমে মৌসুমের শুরুতেই খেয়েছে ধাক্কা। নাপোলির মাঠ থেকে ক্লপের দল ফিরেছে ২-০ গোলের হার নিয়ে। গোল ডটকম


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত