শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০২ এএম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। এদিকে বিসিবির আরেক পরিচালক মাহবুব আনামের কাছে সম্পত্তির হিসেব চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এমন পরিস্থিতিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে ছাড় পাবেন না কেউই!
শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সাম্প্রতিক ঘটনায় বিসিবি বিব্রত কিনা এমন প্রশ্নে পাপন বলেছেন, ‘এখানে বিব্রত হওয়ার কিছু নেই। মূল কথা হলো কেউ অন্যায় করলে তার শাস্তি হবেই। এর সঙ্গে কারও দ্বিমত হওয়ার প্রশ্নই ওঠে না।’
সরকারের দুর্নীতি বিরোধী অভিযানকে ‘সাহসী’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন সেটাকে ভালো না বলার কারণ নেই। এমন সাহসী পদক্ষেপ শুধু তার পক্ষেই নেওয়া সম্ভব।’
বিসিবির দুই পরিচালককে নিয়ে পাপনের মন্তব্য, ‘বিষয়টি এখন প্রক্রিয়াধীন। দুদক অনেকের কাছেই সম্পদের হিসেব চায়। তার মানে এই নয় যে তিনি (মাহবুব) অনৈতিক বা বেআইনি কাজ করেছেন। তবে লোকমান হোসেন ভূঁইয়া ক্যাসিনোর জন্য ক্লাব ভাড়া দিলে তার বিচার হবেই।’
তবে এখনই কোনও পদক্ষেপ নিতে চান না বিসিবি সভাপতি, ‘আমরা চাই সুষ্ঠু বিচার হোক, দোষীরা ধরা পড়ুক। কিন্তু এই মুহূর্তে ক্রিকেট বোর্ড কোনও পদক্ষেপ নিতে চাচ্ছে না। বিসিবির সঙ্গে জড়িত কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। অপরাধের সঙ্গে জড়িত কাউকে বিসিবি ছাড় দেবে না।’
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত