বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১২:৩১ পিএম
ক্যাসিনো বন্ধের টার্গেট ও প্রস্তুতি নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাঠে নেমেছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘এখন সব ক্যাসিনো বন্ধ। এটা করতে গিয়ে হয়তো অন্যান্য অনেক ইস্যু বেরিয়ে আসছে।’ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে জঙ্গি হামলা মোকাবিলায় র্যাবের মহড়া শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
র্যাবের ডিজি বলেন, ‘আমি অনুরোধ করবো, কোনও ধরনের গুজব ও আতঙ্ক ছড়াবেন না। এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে। ভালো করতে গিয়ে দেশ ক্ষতিগ্রস্ত হোক এটা কিন্তু আমরা চাই না।’
ক্যাসিনোর সংখ্যা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের সমালোচনা করে র্যাব ডিজি বলেন, ‘কেউ বলছেন নগরীতে ৬০টি ক্যাসিনো আছে, কেউ বলছেন ১৫০। আবার কেউ বলছেন ৬০০ ক্যাসিনো আছে। তালিকাটা কোথায়? আমাদের কাছে যে তালিকা আছে, সে অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের পরিষ্কার কথা— ক্যাসিনো বন্ধ করতে নেমেছি, ক্যাসিনো বন্ধ হয়েছে। কিন্তু ৬০, ১৫০, ৬০০, হাজার, ঘরে ঘরে ক্যাসিনো, এসব ভালো কথা নয়। এতে মূল বিষয়টা ক্ষতিগ্রস্ত হয়। গুজবনির্ভর কথা নিয়ে যদি নাড়াচাড়া করি, তাহলে মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি সেক্টর বাই সেক্টর ধরে, লক্ষ্য স্থির করে কাজ করি, তাহলে সবচেয়ে ভালো হয়। সরকারের উদ্যোগে দেশবাসীর সমর্থন রয়েছে। দয়া করে কেউ গুজব ছড়াবেন না, তাতে অভিযানের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায়। আমরা আমাদের লক্ষ্যে স্থির থাকতে চাই।’
ক্যাসিনোর অভিযানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে র্যাব ডিজি বলেন, ‘অভিযান মুখ থুবড়ে পড়ার কোনও কারণ নেই। ক্যাসিনোর অভিযান নির্মোহভাবে দেখতে হবে। আমরা দেখছি অভিযান নিয়ে অনুমাননির্ভর কথাবার্তা বলা হচ্ছে। চরিত্র হনন করা হচ্ছে। এগুলো ঠিক নয়।’
ক্যাসিনোর অভিযানে র্যাব-পুলিশের কোনও সমন্বয়হীনতা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন বলেন, ‘বাংলাদেশের যেখানেই কোনও ঘটনা ঘটুক, সেখানে র্যাব-পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যাবে। এখানে সমন্বয়হীনতার কোনও বিষয় নেই। তবে সবাই সব অভিযানে সবকিছু পাবে, এমন কথা নেই। অভিযান অব্যাহত রয়েছে।’ দেশকে কখনও দুর্বৃত্তদের দেশ হিসেবে পরিণত হতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত