এ অভিযান লোক-দেখানো নয়, কেউ রেহাই পাবে না: ওবায়দুল কাদের

bcv24 ডেস্ক    ১০:৫৮ পিএম, ২০১৯-০৯-২৭    554

এ অভিযান লোক-দেখানো নয়, কেউ রেহাই পাবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান শুরু করেছেন, তা লোক-দেখানো নয়। এ অভিযান থেকে আওয়ামী লীগ হোক বা বিএনপি, কেউই রেহাই পাবে না; সবাইকে শাস্তি পেতে হবে।’

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলানাথপুরে ‘ড্রাইভার্স ট্রেনিং সেন্টারে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এ অভিযান চলবে। অতীতে যারা ক্ষমতায় ছিল, তারা কেউ নিজ দলের কোনও নেতাকর্মীকে আইনের আওতায় আনেনি। অপকর্ম, দুর্নীতি, মানি লন্ডারিং, সন্ত্রাসের কারণে অতীতে বিএনপি সরকার তাদের একজন কর্মীকে শাস্তি দিয়েছে, দুদকে একজনের নামে মামলা হয়েছে—এমন নজির মির্জা ফখরুল দেখাতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘আজকে ফখরুল সাহেব বলেন, সুইস ব্যাংকে টাকা; সেই ইতিহাস তো আপনাদের। হাওয়া ভবনের কত টাকা সুইস ব্যাংকে আছে, সেটাও কিন্তু আমরা খতিয়ে দেখছি। সিঙ্গাপুরে আপনাদের মানি লন্ডারিংয়ের টাকা ধরা পড়েছে। আপনাদের টাকা আমেরিকায় এফবিআই ধরেছে। সেই হাওয়া ভবন থেকে ক্যাসিনোর জন্ম দিলেন। বঙ্গবন্ধু আইন করে যে জুয়া বন্ধ করলেন, সেই জুয়া চালু করলো কে? এই জুয়ার প্রবর্তক হচ্ছেন আপনারা। এসব অপকর্ম-দুর্নীতি-অর্থপাচার সব একে একে খুঁজে বের করবো।’

মন্ত্রী বলেন, ‘ক্যাসিনোর মালিকরা কোন দলের কোন কোন নেতাকে কত টাকা মাসোহারা দেয়, সেই নেতারা শুধু আওয়ামী লীগ নয়, বিএনপিতেও আছে। খুঁজে বের করা হচ্ছে, অপেক্ষা করুন।’ ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান নুর নবী শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত