শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০২ এএম
আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। ১০ অক্টোবর ঢাকায় কাতারের মুখোমুখি হওয়ার পাঁচ দিন পর কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে লাল-সবুজ দল। এই দুই ম্যাচকে সামনে রেখে প্রীতি ম্যাচের আড়ালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই ম্যাচেই প্রতিপক্ষ ভুটান, যার প্রথমটি হবে রবিবার।
শনিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ জেমি ডে বলেছেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বে আমাদের সামনে দুটি বড় ম্যাচ অপেক্ষা করছে। তার আগে দুটি প্রীতি ম্যাচ খেলে খেলোয়াড়দের পরখ করে নিতে চাই। এই দুই ম্যাচ জিততে পারলে খেলোয়াড়রা অনুপ্রাণিত হবে।
তারা আত্মবিশ্বাস নিয়ে কাতার ও ভারতের মুখোমুখি হতে পারবে।’
মাত্র তিন দিনের প্রস্তুতি নিয়ে ভুটানের মুখোমুখি হলেও শিষ্যদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ইংলিশ কোচ, ‘ছুটিতে যাওয়ার আগে আমি যে নির্দেশনা দিয়েছিলাম, ছেলেরা তা পালন করেছে। তাদের ফিটনেসে কোনও সমস্যা নেই। আশা করি, সবাই ৯০ মিনিট একই গতিতে খেলতে পারবে।’
তবে দলে ইনজুরি সমস্যা আছে। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ ও ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ দীর্ঘ দিন দলের বাইরে। সম্প্রতি পায়ে অস্ত্রোপচার করানো মিডফিল্ডার মাশুক মিয়া জনির মাঠে ফিরতে প্রয়োজন অন্তত ১০ মাস। হাঁটুতে ব্যথা পেয়ে ডিফেন্ডার টুটুল হোসেন বাদশাও নেই দুটি প্রস্তুতি ম্যাচে। নির্ভরযোগ্য খেলোয়াড়দের অনুপস্থিতিতে কিছুটা চিন্তিত হলেও অন্যদের ওপর আস্থা রাখছেন জেমি ডে, ‘তপু-জনি-বাদশার অনুপস্থিতি তো অবশ্যই চিন্তার বিষয়। তবে অন্যদের ওপর আমার ভরসা আছে। তারা নিশ্চয়ই ভালো পারফর্ম করবে।’
আগামী ডিসেম্বরে নেপালে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান (এসএ) গেমসের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় এসেছে ভুটান। অতিথিদের কোচ পেমা দর্জি বলেছেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বের বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটা দেখেছি। হেরে গেলেও বাংলাদেশ খারাপ খেলেনি। কালকের ম্যাচে আমরা লড়াই করার চেষ্টা করবো।’
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত