শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০২ এএম
মৌসুমের শুরু থেকে চোটে ভুগছেন লিওনেল মেসি। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরলেও ঊরুর সমস্যায় আবারও ছিটকে যেতে হয় বার্সেলোনা অধিনায়ককে। সেই চ্যাম্পিয়নস লিগ ম্যাচ দিয়েই মেসির মাঠে ফেরার প্রত্যাশা। ইন্টার মিলানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের আগে দলের অনুশীলনে ফিরেছেন তিনি।
সোমবার মেসির সঙ্গে অনুশীলন করেছেন উসমান দেম্বেলেও। হ্যামস্ট্রিং সমস্যায় গেতাফের বিপক্ষে সপ্তাহান্তের ম্যাচের ঠিক আগমুহূর্তে ছিটকে গিয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড। বুধবার ন্যু ক্যাম্পে ইন্টারের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের আগে ফরোয়ার্ডের দুই তারকার অনুশীলনে ফেরা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
ভিয়ারিয়ালের বিপক্ষে ঊরুর সমস্যায় দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি মেসি। যদিও বার্সেলোনা আশা করছে, আন্তোনিও কন্তের দলের বিপক্ষে মাঠে নামতে পারবেন দলের সেরা খেলোয়াড়। বার্সেলোনা ভিত্তিক ক্রীড়া দৈনিক ‘স্পোর্ত’-এর খবর, ইনজুরি কাটিয়ে উঠেছেন মেসি এবং ইন্টার ম্যাচের স্কোয়াডে থাকতে পারেন। একই সঙ্গে তারা ছেপেছে, স্কোয়াডে থাকলেও শুরুতে বেঞ্চে থাকতে হতে পারে মেসিকে।
বার্সেলোনা এখনও মেসির ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানায়নি। ইন্টার ম্যাচের আগে মঙ্গলবার আরেকটি অনুশীলন সেশন আছে। ওই অনুশীলন শেষে মেসির ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে খবর ‘স্পোর্ত’-এর।
অন্যদিকে আরেক ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’ ছেপেছে, ইন্টারের বিপক্ষে মেসির খেলার সম্ভাবনা আছে। ইতালিয়ান এই ক্লাবটির বিপক্ষে এখনও পর্যন্ত কোনও গোল নেই আর্জেন্টাইন তারকার। গত মৌসুমে দুইবার দেখা হলেও চোটের কারণে মেসির খেলা হয়নি। এবারের সুযোগটা তাই নষ্ট করতে চান না তিনি।
গেতাফে ম্যাচের আগমুহূর্তে ছিটকে গিয়েছিলেন দেম্বেলে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গিয়েছিল, হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে তার। যদিও ২-০ গোলের জয়ের পর কাতালান ক্লাবটির কোচ এরনেস্তো ভালভারদে জানিয়েছিলেন, দেম্বেলের চোট খুব একটা গুরতর। অবশ্য ফরাসি ফরোয়ার্ড ইন্টার ম্যাচ খেলতে পারবেন কিনা, সে ব্যাপারে কিছু বলতে পারেননি বার্সেলোনা কোচ।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত