শ্রীলঙ্কায় বাংলাদেশের হতাশার দিন

bcv24 ডেস্ক    ০৮:৫৫ পিএম, ২০১৯-০৯-৩০    595


শ্রীলঙ্কায় বাংলাদেশের হতাশার দিন

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং হয়েছে দারুণ। যদিও বোলিংয়ে সুবিধা করতে পারছে না। হাম্বানতোতায় তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা ‘এ’ দল তাদের প্রথম ইনিংসে ২ উইকেটে করেছে ২০৪ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬০ রান থেকে স্বাগতিকরা এখনও পিছিয়ে আাছে ১৫৬ রানে।

৬ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ অলআউট হয়েছে ৩৬০ রানে। ৭ রান নিয়ে দিন শুরু করা মেহেদী হাসান মিরাজ পেয়েছেন হাফসেঞ্চুরি। তার ব্যাট থেকে আসে ৫৭ রান। ১১৪ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৭ বাউন্ডারিতে। অন্যদিকে ৮ রান নিয়ে দিন শুরু করা সৌম্য সরকার করেন ২৪ রান।

বাংলাদেশকে অলআউট করে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটা ভালো ছিল না। দলীয় ১৭ রানে তারা হারায় প্রথম উইকেট। এবাদত হোসেনের বলে এলবিডাব্লিউ হয়ে পাথুম নিসানকা ১৪ রানে ফেরার পর বড় জুটি পায় স্বাগতিকরা। আরেক ওপেনার সঙ্গীত কুরের সেঞ্চুরির সঙ্গে ওয়ান ডাউনে নামা কামিন্দু মেন্ডিসের হাফসেঞ্চুরিতে বড় স্কোরের ভিত পায় লঙ্কানরা।

দিনের শেষ ভাগে বাংলাদেশ উইকেট উৎসবে মাতলেও বোলিংয়ে হতাশার দিন কেটেছে। ৫৫ ওভার বল করে মুমিনুল হকরা তুলতে পেরেছে মাত্র ২ উইকেট। সফরকারী বোলারদের শাসন করে বড় স্কোরের ভিত গড়েছে শ্রীলঙ্কা।

স্বাগতিক ওপেনার কুরে ১৫১ বলে ১৫ বাউন্ডারিতে খেলেন ১০৪ রানের ঝলমলে ইনিংস। মিরাজের বলে সৌম্যকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। কামিন্দুকে অবশ্য আউট করা যায়নি। হাফসেঞ্চুরি পূরণ করে তিনিও হাঁটছেন সেঞ্চুরির পথে। ১৪১ বলে ৮ বাউন্ডারিতে ৭৯ রান নিয়ে দিনের খেলা শেষ করেছেন তিনি। তার সঙ্গে তৃতীয় দিন শুরু করবেন ৫ রানে অপরাজিত থাকা আশান প্রিয়াঞ্জন।

বোলিংয়ে হতাশার দিনে শ্রীলঙ্কার হারানো দুটি উইকেটের একটি নিয়েছেন এবাদত, অন্যটি শিকার মিরাজের।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত