শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১৭ এএম
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ডকুফিল্ম ‘দ্য আনওয়ান্টেড টুইন’। আর এতে অভিনয় করছেন চলচ্চিত্র ও নাটকের একঝাঁক তারকা। এটি রচনা ও পরিচালনা করেছেন নানজীবা খান।
ডকুফিল্মটিতে অভিনয় করেছেন- চিত্রনায়িকা ববি, তানহা তাসনিয়া টিভি অভিনয়শিল্পী দিলারা জামান, আফসানা মিমি, দীপা খন্দকার, বন্যা মির্জা, হোমায়রা হিমু, কাজী নওশাবা, ওয়াহিদা মল্লিক জলি, ড. এনামুল হক, শামস সুমন, সোহেল খান, অ্যানি খানসহ অনেকে।
অভিনয়শিল্পী ছাড়াও তথ্যচিত্রটির শেষে কথা বলেছেন সাবেক মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর, শিক্ষামন্ত্রী দিপু মনি, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার এবং অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, নেপাল, ভুটান, শ্রীলঙ্কাসহ মোট ১১টি দেশের নাগরিক।
নির্মাতা নানজীবা বলেন, ‘তারকা শিল্পীদের নিয়ে নয়, আমি অভিনয়শিল্পীদের নিয়ে কাজটি করেছি। পরিচয়হীন যমজ দুটি শিশু ও তাদের বয়ঃসন্ধিকালের সচেতনতা নিয়ে এর গল্প। এর শেষটা তথাকথিত ছবির মতো না। বরং পর্দায় বাস্তবতাকে ফুটিকে তোলার চেষ্টা করেছি।’
প্রামাণ্যচিত্রটি নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার ব্যানারে। প্রযোজনা করেছেন ফয়সাল আনোয়ার। কন্টেন্ট সাপোর্ট পার্টনার হিসেবে আছে ‘ইউনিসেফ বাংলাদেশ’। শিগগিরই তথ্যচিত্রটি প্রেক্ষাগৃহে ও টেলিভিশনের পর্দায় মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন এর নির্মাতা।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত