শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১৮ এএম
৮৩ কোটি টাকা ব্যয়ে বড় পর্দায় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’কে আনছে জাজ মাল্টিমিডিয়া। আর এতে মাসুদ রানা হিসেবে পর্দায় আসছেন ‘ঢাকা অ্যাটাক’ তারকা এবিএম সুমন।
তিনি গত সপ্তাহে ছবিটির জন্য জাজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া একই দিন চুক্তি স্বাক্ষর করেছেন অভিনেতা শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মনিরা মিঠু, ও জাহিদ হোসেন শোভন।
বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
জানা যায়, আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জান্নাতুল পিয়া ও সাঞ্জ জন।
প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমউল্লাহ খোকন বলেন, ‘আগামী মাসের ৭ তারিখ থেকে আমাদের শুটিং শুরু হবে। শিল্পীর সঙ্গেই চুক্তি সম্পন্ন হয়েছে। বেশিরভাগই বাংলাদেশি তারকা।’
তিনি জানান, অডিশন দিলেও চ্যানেল আই আয়োজিত ‘কে হবে মাসুদ রানা?’ প্রতিযোগিতার কেউ এতে থাকছেন না।
‘মাসুদ রানা’ সিরিজ চলচ্চিত্রটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের পরিচালক আসিফ আকবর। ছবিটির চরিত্রের জন্য আরও কিছু তারকাকে নিশ্চিত করা হয়েছে। হলিউডসহ এতে থাকছেন বিশ্বের আলোচিত কিছু তারকা। অভিনয় করতে যাচ্ছেন রেসলিং দুনিয়ার ভয়ঙ্কর তারকা দ্য গ্রেট খালি। থাকছেন ‘দ্য ম্যাট্রিক্স’ ছবির খলনায়ক ড্যানিয়েল বার্নহার্ড। আছেন ‘আয়রন ম্যান ২’খ্যাত হলিউডের জাঁদরেল অভিনেতা মিকি রোর্ক, গ্যাব্রিয়েল্লা রাইট, মাইকেল প্যারেসহ বেশ ক’জন তারকা।
জাজ মাল্টিমিডিয়া জানায়, ছবিতে ভিলেন হিসেবে থাকবেন খালি। ছবির কেন্দ্রীয় চরিত্রগুলো হলো- মাসুদ রানা, রুপা, সুলতা, কবির চৌধুরী ও রাহাত খান। ছবির সহ-প্রযোজক হিসেবে আছে হলিউডের সিলভার লাইন।
মাসুদ রানা সিরিজের প্রথম পর্ব ‘ধ্বংস পাহাড়’ নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। এর ইংরেজি নাম ‘এমআর-৯’ আর বাংলা নাম হবে ‘মাসুদ রানা’। শুটিং হবে আফ্রিকা, মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। ছবিটি ইংরেজি ও বাংলা ভাষায় আসবে। পরে অন্য ভাষায় ডাবিং বা সাবটাইটেল হবে। এটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত