বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১২:৩৩ পিএম
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটির সুপারিশের পর পদত্যাগপত্র জমা দিয়েছেন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদল্যায়টির চ্যান্সেলর মো. আবদুল হামিদের সচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব) মো. সোহরাব হোসাইনের কাছে পদত্যাগপত্র জমা দেন। শিক্ষামন্ত্রী দীপু মনি বিষয়টি নিশ্চিত করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পদত্যাগপত্র পেয়েছি। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ইউজিসির প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘ইউজিসি যে প্রতিবেদন দিয়েছে, আমরা সেটি হাতে পেয়েছি। সকাল থেকেই এখনও সভা চলছে। আমরা প্রতিবেদনটি দেখব, ভিসি নিজেও পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাই পুরো প্রক্রিয়াটি নিয়ে আইনগতভাবে যা করণীয়, আমরা সেখাবেই দেখবো।’
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নেওয়াসহ আরও কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। অন্দোলনের মধ্যে ২১ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে ক্যাম্পাসের বাইরে বেশ কয়েকটি জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এদিন বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই দিন শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেন মো. হুমায়ুন কবির।
উদ্ভুত পরিস্থিতি সত্যানুন্ধানে গত ২৪ সেপ্টেম্বর পাঁচ সদস্যের সদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসির সদস্য অধ্যাপক আলমগীর হোসেনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. কামাল হোসেন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক মৌলি আজাদ। এই কমিটিকে এক মপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিলো। কমিটি পাঁচ দিনের মধ্যেই ইউজিসিতে প্রতিবেদন দাখিল করে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে বঙ্গবন্ধুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনার সত্য অনুসন্ধানে তথ্য জানাতে চিঠি দিয়েছিল।
এরপর রবিবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনকে অপসারণের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)-তে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। ওই দিন সুপারিশসহ প্রতিবেদনটি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয় ইউজিসি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত