মিরাজের ৫ উইকেটের পর ড্র

bcv24 ডেস্ক    ১০:৫৫ পিএম, ২০১৯-১০-০১    582


মিরাজের ৫ উইকেটের পর ড্র

শ্রীলঙ্কা সফরে ব্যাট-বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে হাফসেঞ্চুরির পর বল হাতে এই স্পিনার পেয়েছেন ৫ উইকেট। তার এই প্রাপ্তির পর হাম্বানতোতায় শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচটি ড্রতে শেষ করেছে বাংলাদেশ।

মিরাজের ঘূর্ণিতে শ্রীলঙ্কা ‘এ’ দল প্রথম ইনিংসে ৪৫০ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে এক ওভারে ১ রান করার পর ড্র মেনে নেয় দুই দল। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৬০ রান।

মুমিনুল হকদের এই ইনিংস করার পথে হাফসেঞ্চুরি করেছিলেন মিরাজ। ১১৪ বলে ৭ বাউন্ডারিতে ৫৭ রান করেন ঘরের মাঠের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ মিস করা এই অলরাউন্ডার। ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে ওঠেন তিনি। দ্বিতীয় দিনে ১ ‍উইকেট পাওয়া মিরাজ শেষ দিনে শ্রীলঙ্কার আরও চার ব্যাটসম্যানকে ফিরিয়ে প্রথম শ্রেণি ক্রিকেটে পূরণ করেন ১২তম ৫ উইকেট।

মিরাজের শিকারে পরিণত হয়েছেন সঙ্গীত কুরে (১০৪), আশান প্রিয়াঞ্জন (৩৭), রমেশ মেন্ডিস (২১), মালিন্দা পুষ্পকুমারা (১৫) ও বিশ্ব ফার্নান্ডো (৪)। শ্রীলঙ্কার ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহক কামিন্দু মেন্ডিস। মোহাম্মদ মিঠুনের বলে বোল্ড হওয়ার আগে ২৮২ বলে ১৯ বাউন্ডারিতে তিনি করেন ১৬৯ রান। ৬১ রান করেছেন প্রিয়ামাল পেরেরা।

দারুণ সময় কাটানো মিরাজ ৪৬.১ ওভারে ১৫০ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট। মিঠুন ৩৪ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট শিকার এবাদত হোসেন ও মেহেদী হাসান রানার।

শ্রীলঙ্কাকে অলআউট ‍করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ড্র হওয়ার আগে জহুরুল ইসলাম করেন ১ রান, আরেক ওপেনার সাদমান ইসলাম কোনও রান ‍করেননি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’: প্রথম ইনিংসে ১২০.১ ওভারে ৩৬০ (মোহাম্মদ মিঠুন ৯২, জহুরুল ইসলাম ৯০, মেহেদী হাসান মিরাজ ৫৭, সাদমান ইসলাম ৫৩; রমেশ মেন্ডিস ৩/৫৭, আসিথা ফার্নান্ডো) ও দ্বিতীয় ইনিংসে ১ ওভারে ১/০ (জহুরুল ১, সাদমান ০)।

শ্রীলঙ্কা ‘এ’ দল: ১২১.১ ওভারে ৪৫০ (কামিন্দু মেন্ডিস ১৬৯, সঙ্গীত কুরে ১০৪, প্রিয়ামাল পেরেরা ৬১; মিরাজ ৫/১৫০, মিঠুন ২/৩৪)।

ফল: ড্র।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত