শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০২ এএম
আন্তর্জাতিক ক্রিকেটে এর চেয়ে কঠিন সময় সম্ভবত পার করেননি ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে অ্যাশেজ দিয়ে টেস্টে ফিরে ধারাবাহিক ব্যর্থ ছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার। এরপরও অস্ট্রেলিয়ার সামার মৌসুমের শুরুতে ওপেনিংয়ে ওয়ার্নারের ওপরই আস্থা রাখছেন টেস্ট অধিনায়ক টিম পেইন।
ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করলেও সেখানেই লাল বলের ক্রিকেটে ব্যর্থতার সাগরে ডুবতে হয়েছে ওয়ার্নারকে। অ্যাশেজের পাঁচ ম্যাচে তার গড় ৯.৫০। বেশিরভাগ ইনিংসেই আউট হয়েছেন তিনি স্টুয়ার্ট ব্রডের বলে। অ্যাশেজের ১০ ইনিংসে মাত্র দুইবার যেতে পেরেছিলেন দুই অঙ্কের ঘরে, যেখানে সর্বোচ্চ রান ৬১। ম্যানচেস্টার টেস্টের দুই ইনিংসে তো রানের খাতাই খুলতে পারেননি ওয়ার্নার!
ধারাবাহিক ব্যর্থতার পরও ওয়ার্নারের ওপর আস্থা রাখছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক পেইন। ১৮ বছর পর ইংল্যান্ডের মাটিতে গিয়ে অ্যাশেজ ধরে রাখার উৎসব শেষে ঘরের মাঠের মৌসুমে চোখ রাখছেন তিনি। অস্ট্রেলিয়ান সামারের শুরুতেই তারা খেলবে পাকিস্তানের বিপক্ষে। ২১ থেকে ২৫ নভেম্বর গ্যাবার এই ম্যাচে ওয়ার্নারের খেলার নিশ্চয়তা আছে কিনা, এমন প্রশ্নে পেইন বলেছেন, ‘আমার মতে সে (ওয়ার্নার) খেলবে। ওর ক্রিকেট ভাণ্ডারে অনেক কিছু জমা আছে। আর আমরা সবাই জানি ও কেমন খেলোয়াড়।’
অ্যাশেজ ব্যর্থতার পর বিশ্রামে আছেন ওয়ার্নার। তবে শিগগিরই মাঠে ফিরছেন তিনি শেফিল্ড শিল্ড দিয়ে। নিষেধাজ্ঞার কারণে প্রায় দুই বছর পর ঘরোয়া এই প্রতিযোগিতায় নামতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেনার। ইংল্যান্ডের হতাশা ভুলে নতুন রূপে তিনি হাজির হবেন বলে বিশ্বাস পেইনের।
অ্যাশেজে ওয়ার্নারের ব্যর্থতা প্রসঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের বক্তব্য, ‘ইংল্যান্ডে ওপেনিংয়ে ব্যাটিং করা খুব কঠিন, বিশেষ করে যদি আপনি বাঁহাতি ব্যাটসম্যান হোন, আর মুখোমুখি হতে হয় স্টুয়ার্ট ব্রডের। ওটা খুব কঠিন সময় ছিল ডেভিডের (ওয়ার্নার) জন্য। তবে সে সহ চারপাশে আমাদের যে সব সিনিয়র খেলোয়াড় আছে, সবাই দুর্দান্ত।’
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত