শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১৭ এএম
মধ্য আশ্বিনেও টানা ক’দিন বৃষ্টি ঝরছে। এরইমধ্যে উন্মুক্ত হলো সিঁথি সাহার ‘বৃষ্টি’র গান। আকাশ আর সিঁথি বুঝি পরিকল্পনা করেই একে একে দুই মেলালেন!
অসম্ভব মিষ্টি কথা-সুর আর কণ্ঠের এই গানটির ভিডিওতে সিঁথিকে পাওয়া গেছে একেবারে ভিন্ন লুকে, মানে নতুনরূপে। কারণ, এর আগে সিঁথির ভিডিও মানেই তাকে পাওয়া যেতো ‘নিরেট বাঙালি নারী’রূপে।
এবারের গানটির নাম ‘বৃষ্টি’, অথচ বৃষ্টিতে ভিজে যাওয়া কিংবা বৃষ্টি পড়ার কোনও দৃশ্য নেই এতে! বরং ভিডিওতে আলো-আঁধারির খেলায় মেতেছেন সিঁথি। অনেকে ভাবতে পারেন, ‘বৃষ্টি’র গানে হরর বা ভৌতিক আবহ এলো কেন! তাছাড়া এতে মডেল সিঁথি সাহার মেকআপ-গেটআপও অনেকটাই ভিন্ন কিংবা ভৌতিক। যা মোটেও বৃষ্টি কিংবা বিরহকে ইঙ্গিত করে না।
জবাবে সিঁথি বলেন, ‘এই প্রশ্নগুলো আসবে, জানতাম। এটাকে বলা হয় গথিক লুক। যেখানে কালো পোশাক আর রহস্যময়তা থাকবে। পুরো ভিডিওটা সেই ধারা ফলো করেই বানানো হয়েছে। আমরা আসলে গান ও ভিডিওটির মাধ্যমে নতুন কিছু দিতে চেয়েছি। এর আগে আমাদের দেশে এ ধরনের গান-ভিডিও হয়েছে কিনা আমার জানা নেই।’
গান-ভিডিওটি প্রকাশের পর থেকে ভালোই আলোচনা চলছে অন্তর্জালে। এটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। প্রেক্ষাগৃহের ব্যানারে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
তারও আগে গানটির কথা লিখেছেন গৌরব মণ্ডল। যৌথভাবে সুর করেছেন সৈয়দ তামিম ও গৌরব মণ্ডল এবং সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি ও ঈশান মিত্র।
গান-ভিডিওটি প্রসঙ্গে সিঁথি তার মন্তব্যে এটুকুও যুক্ত করেন, ‘গানের কথায় ভালোবাসার আকুতিকে বৃষ্টি দিয়ে বুঝিয়েছি। ফলে ভিডিওতে বৃষ্টি দেখানো মুখ্য বিষয় নয়। আলো-আঁধারিও এখানে প্রতীকী হিসেবে এসেছে।’
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত