শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:১৭ এএম
লোকগান দিয়েই সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের রাজকীয় যাত্রা। অপরদিকে একই ঘরানার গান দিয়ে জনপ্রিয়তার সবটুকু আহরণ করেছেন রিয়েলিটি শো থেকে উঠে আসা কণ্ঠশিল্পী সালমা।
দীর্ঘদিন তারা সংগীত ইন্ডাস্ট্রিতে থাকলেও একসঙ্গে কাজ করা হয়নি একবারও। তাই অন্য অনেক শিল্পীর মতো হাবিবের ডাকের অপেক্ষায় ছিলেন সালমাও।
এবার সেই ডাকটি এলো। সোমবার (৩০ সেপ্টেম্বর) হাবিবের স্টুডিওতে মুখোমুখি বসলেন সালমা। হাবিব আগেই একটি গানের কথা-সুর বুনে রেখেছেন। সালমা সেটিতে ডেমো ভয়েস দিলেন। এরপরই সালমাকে নিয়ে গান করার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন হাবিব। গানটির শুরুটা এমন, ‘দূর অজানায় থাকো তুমি, পাই না তোমার দেখা’। ‘তোমার অপেক্ষায়’ নামের এই গানটি লিখেছেন অমিতা কর্মকার। এটিও লোক আঙ্গিকের গান।
হাবিব বলেন, ‘অবশেষে সালমার জন্য গান করছি। এটি চূড়ান্ত। ডেমো ভয়েস নিলাম। একটা ভিডিও কনসেপ্টও ঠিক করলাম। চলতি মাসের শেষ নাগাদ আশা করছি কাজটি শেষ করতে পারবো।’
সালমা বললেন, ‘বাংলা গানের নতুন ধারা সৃষ্টি করেছেন হাবিব ভাই। খুব ইচ্ছে ছিল তার সঙ্গে কাজ করার। অবশেষে সেই আশা পূরণ হচ্ছে। অনেক সুন্দর একটি গান হবে এটি। আশা করি সবার ভালো লাগবে।’
এদিকে সালমা প্রসঙ্গে হাবিবের মন্তব্য এমন, ‘আমি বলবো গলা দিয়ে নয়, হৃদয় থেকে গাওয়া একজন শিল্পী সে। তার কণ্ঠে বিচ্ছেদের সুর হৃদয়ে লাগে। ডেমো ভয়েস নেওয়ার পর সেটি আবারও টের পেলাম।’
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত