ধর্ষণে অভিযুক্ত নেপালের স্পিকারের পদত্যাগ

bcv24 ডেস্ক    ১১:০৫ পিএম, ২০১৯-১০-০১    566


ধর্ষণে অভিযুক্ত নেপালের স্পিকারের পদত্যাগ

নেপালের স্পিকার কৃষ্ণ বাহাদুর মহারা পদত্যাগ করেছেন। সংসদ সচিবালয়ের এক নারী সহকর্মীর তোলা ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে তিনি আজ মঙ্গলবার পদত্যাগ করেন। ভারতীয় টেলিভিশন এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নেপালে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ সদস্য স্পিকার কৃষ্ণ বাহাদুর মহারা বলেন, তিনি পদত্যাগের মাধ্যমে গণমাধ্যমে খবরে প্রকাশিত তার বিরুদ্ধে ওঠা সহকর্মীকে ধর্ষণের অভিযোগের নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের স্বার্থে তিনি পদত্যাগ করলেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

নেপালে কয়েক যুগ ধরে চলা মাওবাদী বিদ্রোহীদের একজন প্রথম সারির নেতা ছিলেন সদ্য পদত্যাগ করা স্পিকার কৃষ্ণ বাহাদুর। তিনি এর আগে দেশটির সহকারী প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল হামরাকুরা ডট কমে প্রকাশিত একটি সাক্ষাতকারে স্পিকারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা ওই নারী বলেন, তিনি একটি ভাড়া বাড়িতে থাকেন। গত রোববার রাতে স্পিতার কৃষ্ণ বাহাদুর মাতাল অবস্থায় তার বাড়িতে এসে তাকে মদ খাইয়ে ধর্ষণ করেন।

তিনি আরও বলেন, ‘আমি জানতাম না এটা এমনভাবে হবে। তিনি আমাকে জোর করে…। তারপর আমি যখন পুলিশ ডাকার কথা বলে তখন তিনি আমাকে ফেলে রেখে চলে যান।’ অভিযুক্ত নারী তার হাত এবং শরীরের ক্ষত গণমাধ্যমকে দেখিয়েছেন।

গত রোববার রাতে ওই নারীর কাছ থেকে ফোন আসার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র শ্যাম লাল গওয়ালি বলেন, ‘আমরা আমাদের তদন্তের কাজ সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং তার বাড়ি থেকে ঘটনার প্রমাণ সংগ্রহ করছি। তবে তিনি (নারী) এখনো মামলা করেননি।’

অভিযুক্ত নারীর বাড়ি থেকে এক বোতল মদ (হুইস্কি) এবং একজোড়া চশমা প্রমাণ হিসেবে উদ্ধার করা হয়েছে। দাবি করা হচ্ছে সেগুলো স্পিকার কৃষ্ণ বাহাদুরের। মঙ্গলবার থেকে স্পিকারকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার তিনি পদত্যাগ করলেন।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত