পদত্যাগ করবেন না জাবি উপাচার্য

bcv24 ডেস্ক    ১১:০৭ পিএম, ২০১৯-১০-০১    287

পদত্যাগ করবেন না জাবি উপাচার্য

শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি বলেছেন, ‘আন্দোলনকারীরা বিচার বিভাগীয় তদন্তের দায়-দায়িত্ব আমাকে দিয়েছে। কিন্তু আমি এটা চাইতেও পারি না, করতেও পারি না। এ ব্যাপারে সরকার উদ্যোগ নেবে অথবা বিচার বিভাগ চিন্তা করবে। কিন্তু আমার ওপর চাপ সৃষ্টি করার অর্থ হচ্ছে- একটা অযৌক্তিক দাবি নিয়ে আমাকে স্বেচ্ছা পদত্যাগে আহ্বান করা। যেখানে যুক্তি নেই, সেখানে পদত্যাগের ইচ্ছা আমি পোষণ করছি না।’

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপাচার্য।

দুর্নীতির অভিযোগের তদন্ত প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘আমি আন্দোলনকারীদের আইন বিশেষজ্ঞের মতামত জানিয়েছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলেছি। মহামান্য আচার্যের কাছে খবর যাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তারা যদি মনে করে তদন্ত করা উচিত, অবশ্যই তারা করবে। সেক্ষেত্রে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো।’  

কোথাও তদন্তের আহ্বান জানিয়েছেন সাংবাদিকরা তা জানতে চাইলে উপাচার্য বলেন, ‘আমি একবার তদন্তের কথা বলে ধমক খেয়েছিলাম। আমি তাদের বলেছি, বিশ্ববিদ্যালয়ে যে সার্বিক সংকট চলছে তা আপনাদের জানা প্রয়োজন। সংকট উম্মোচন করার আহ্বান জানিয়েছি তাদের। তাহলেই তো তদন্ত হবে। আমার বিরুদ্ধে তো আমি তদন্ত করতে পারি না। আমি তখনও এটা বলেছি। এখনও আরও স্পষ্টভাবে বলছি।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতার উপাচার্যের কাছ থেকে ঈদ সালামি পাওয়ার দাবির ব্যাপারে তিনি বলেন, ‘ওরা বলুক। আমি এটা মানছি না। নিজেই কখনও পাঁচ হাজার টাকার ওপর সালামি পাইনি। কে কে আমার মানহানি করেছে, কোন কোন গণমাধ্যম করেছে কখনও পরিস্থিতি এলে আমি এ নিয়ে কথা বলবো।’

পদত্যাগ দাবির আন্দোলনে পেছনে ইন্ধন আছে উল্লেখ করে উপাচার্য বলেছেন, ‘সারা বিশ্ববিদ্যালয় মনে করে ইন্ধন আছে, আমিও মনে করি। কারা দিচ্ছে, আমরা সবাই আঁচ করতে পারি। তারা আমার দ্বিতীয় দফায় নিয়োগ মেনে নেয়নি। তারা নানা সময়  নানা ভাবে নানা কিছু করেছে। ইন্টারেস্টিং হলো, তারা প্রথম দিকে আওয়ামী লীগপন্থী সংগঠনের একটা দিক হয়ে দাঁড়িয়েছিল। এখন তারা বিএনপি ও বামপন্থী শিক্ষকদের নিয়ে দাঁড়িয়েছে।’

সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের নিয়ে উষ্মা প্রকাশ করেন উপাচার্য। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘যখন ক্লাস-পরীক্ষা হচ্ছে, তখন আপনারা দেখাচ্ছেন ক্লাস-পরীক্ষা হচ্ছে না। এটা পাপ। এটা করবেন না। বিশ্ববিদ্যালয়ের মিথ্যা চরিত্র চিত্রণ করে আপনারা উপকার করছেন না, অপকার করছেন।’

তিনি আরও বলেন, ‘যেটুকু সত্য, তা একটু বাড়িয়ে-কমিয়ে প্রচার করুন। কিন্তু মিথ্যাকে একেবারে সত্যের জায়গায় বসিয়ে দিলে জাতি আপনাদের ক্ষমা করবে না।’

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত