জামিনে মুক্তি পেলে বিদেশ যাবেন খালেদা জিয়া

bcv24 ডেস্ক    ১১:০৯ পিএম, ২০১৯-১০-০১    301

জামিনে মুক্তি পেলে বিদেশ যাবেন খালেদা জিয়া

জামিনে মুক্তি পেলে চিকিৎসার জন্য বিদেশে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ কথা জানিয়েছেন দলটির সংসদ সদস্য হারুনুর রশীদ।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির তিনজন সংসদ সদস্য মঙ্গলবার সন্ধ্যায় দলীয় চেয়ারপারসনকে দেখতে বিএসএমএমইউ-এ যান। সেখানে তারা প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন।

এই তিন সংসদ সদস্য হলেন হারুনুর রশীদ, উকিল আবদুস সাত্তার ও আমিনুল ইসলাম। 

বিএসএমএমইউতে হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার যে-সব অসুখ-বিসুখ রয়েছে, এগুলোর জন্য তার অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দরকার। এ কারণে তার বিদেশে চিকিৎসা দরকার। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, বাস্তবিকই তার জামিন পাওয়ার যে নৈতিক অধিকার, এই অধিকার থেকে তাকে যেন বঞ্চিত করা না হয়।’

জামিন পেলে বিএনপি চেয়ারপারসন বিদেশে চিকিৎসার জন্য যেতে চান কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘তিনি চিকিৎসার সুযোগ পেলে তো অবশ্যই বিদেশ যাবেন। আজকে তিনি জামিন পেলে কালকেই বিদেশ যাবেন। তিনি যদি আজকে জামিন পান, প্রথম অগ্রাধিকার হবে তার চিকিৎসা।’

পরে আলাপকালে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এখন সবচেয়ে বেশি জরুরি। তিনি কোন দেশে যাবেন, সেটা তিনি বের হয়ে ঠিক করবেন। তার ডিজিজ অ্যানালাইসসি করে এটা ঠিক করবেন চিকিৎসকেরা।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে হারুন জানান, তার হাত ফুলে গেছে। তার হাত টাচ করা সম্ভব হচ্ছে না কারও। নিজে খেতে পারছেন না।

চেয়ারপারসন দলের খোঁজ-খবর নিয়েছেন জানিয়ে বিএনপির এই সংসদ সদস্য বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলীয় প্রধান খুবই হতাশ।

দুর্নীতির মামলায় কারাবন্দি খালেদা জিয়াকে গত ১ এপ্রিল বিএসএমএমইউয়ে ভর্তি করা হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হয় তার। পরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডাদেশ বাতিল চেয়ে করা আপিলে সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন উচ্চ আদালত। বর্তমানে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ৩৩টি মামলা চলছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত