বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ৫ বছরের পুরনো জিৎ!

bcv24 ডেস্ক    ০৪:৫০ পিএম, ২০১৯-১০-০২    865


বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ৫ বছরের পুরনো জিৎ!

ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছিলো ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর। ভালো ব্যবসাও করেছিলো। টিভিতে দেখানো হয়েছে বহুবার। হাত বাড়ালেই ঝকঝকে প্রিন্ট মিলছে ইউটিউবে। তবু সেই সিনেমাই হলে চালানোর জন্য আমদানি করে আনা হচ্ছে বাংলাদেশে!

বলছি জিৎ অভিনীতি ‘বচ্চন’ সিনেমার কথা। সাফটা চুক্তির মাধ্যমে মুক্তির ৫ বছর পর আগামী ১১ অক্টোবর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে এটি।

সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে ইন উইন এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ এমন তথ্য নিশ্চিত করেছেন।

ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘দেশে সিনেমা নেই তাই ‘বচ্চন’ মুক্তি দিতে যাচ্ছি। ছবি ছাড়া তো হল চলবে না।’ তবে এত পুরনো ছবি হলে কেন দেখতে আসবেন দর্শক সেই প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর দিতে পারেননি মধুমিতা হলের এই মালিক।

এদিকে জানা গেছে আমদানি করে আনা জিতের বিপরীতে কলকাতার সিনেমা হলে যাচ্ছেন ঢাকাই ছবির চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তার ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি কলকাতার সিনেমা হলে মুক্তি পাবে বলে সাফটায় রপ্তানি করা হয়েছে।

এর আগেও গেল কয়েক বছরে সাফটা চুক্তিতে কলতকাতার অনেক ছবি বাংলাদেশে এসেছে। সেইসব ছবি নিয়ে অকারণেই আদিখ্যেতা দেখিয়েছেন দেশীয় হল বুকিং এজেন্ট ও মালিকেরা। দেশীয় সিনেমাকে বঞ্চিত করে কলকাতার সিনেমাকে শতাধিক হল দেয়ার করুণ ঘটনাও এই দেশে ঘটেছে।

কিন্তু মজার বিষয় হলো গেল এখন পর্যন্ত সাফটায় আমদানি হয়ে আসা একটি ছবির ভাগ্যেও ব্যবসায়িক সাফল্য জুটেনি।

অন্যদিকে কলকাতায় যেসব ছবি রপ্তানি করছে বাংলাদেশ সেইসব ছবির প্রতি কলকাতার হল মালিকদের কোনোকালেই আগ্রহ দেখা যায়নি। বলা চলে সেই আগ্রহটা তৈরি করা হয়নি। ছবি পাঠানোর জন্যই পাঠানো হয়।

তারপর কলকাতায় গিয়ে অনাদরে পড়ে থাকে। না হয় কোনো রকম আলোচনা, না হয় ঠিকমতো প্রদর্শনী। ব্যাপক বৈষম্য নিয়ে এভাবেই সাফটার নামে বাংলাদেশে চলছে কলকাতার সিনেমার বাজার তৈরির প্রচেষ্টা।

‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ শানু। ২০১৮ সালের এপ্রিল মাসে এটি মুক্তি পায়। ভালো সাড়াও পায় ছবিটি। এখানে বাপ্পীর নায়িকা চিত্রনায়িকা মাহিয়া মাহি।

জিতের ‘বচ্চন’ ছবিটি পরিচালনা করেছেন রাজা চন্দ। এখানে জিতের নায়িকা ঐন্দ্রিতা রায়। এছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, মুকুল দেব, আশীষ বিদ্যার্থী, খরাজ মুখার্জী, কাঞ্চন। প্রযোজন করেছে জিতের গ্রাসরুট এন্টারটেইনমেন্ট।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত