শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:৪২ এএম
নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। সেই সিরিজের আগে দুঃসংবাদ শুনতে হলো ভারতকে। টি-টোয়েন্টি সিরিজে দলটির নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে না ভারত। পিঠের নিচের দিকে ইনজুরির কারণে খেলতে পারছেন না আসন্ন এই সিরিজে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্র দিয়ে পিটিআই জানিয়েছে, হার্দিক দ্রুততম সময়ের মধ্যে যুক্তরাজ্য উড়ে যাবেন। ইনজুরির সার্বিক অবস্থা বিস্তারিত জানতেই সেখানে বিশেষজ্ঞ দেখাবেন। গত সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপে এই চোটে প্রথমবার আক্রান্ত হয়েছিলেন।
ভারতীয় দলে জসপ্রিত বুমরাহর পর বোলিং আক্রমণে অন্যতম ভরসা পান্ডিয়া। এমনিতে প্রায় এক বছর হলো টেস্ট দলে খেলছেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলা হচ্ছে না তার।
পান্ডিয়া যে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না তা নিশ্চিত করে বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র, ‘হার্দিক যুক্তরাজ্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেখানে চিকিৎসকের পরামর্শ নেবে। এশিয়া কাপে একই চোটে আক্রান্ত হয়ে এই চিকিৎসককে সে দেখিয়েছিল। তাই নিশ্চিতভাবে বাংলাদেশ সিরিজে তার খেলা হচ্ছে না। তবে কত দিনের জন্য সে মাঠের বাইরে থাকবে তা নিশ্চিত নয়।’
অবশ্য পান্ডিয়ার পিঠের এই চোট নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। বলা হচ্ছে হয়তো পিঠে সার্জারি করাতে পারেন তিনি। তেমনটি হলে ৫ মাস বাইরে থাকতে হতে পারে ভারতীয় এই পেসারকে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত