সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৯:১৫ এএম
মালির দুটি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় কমপক্ষে ২৫ সেনা নিহত হয়েছে। ওই হামলায় আরও চার সেনা আহত হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও ৬০ সেনা। সোমবার বুলকেসি শহর এবং বুরকিনা ফাসো সীমান্তের কাছে মোন্দোরোতে হামলা চালায় জঙ্গিরা।
মালি সরকারের তরফ থেকে বলা হয়েছে, জঙ্গিরা হামলা চালালে সেনারাও পাল্টা জবাব দেয়। সেনাবাহিনীর হামলায় ১৫ জঙ্গি নিহত হয়েছে। তারা জঙ্গিদের কাছ থেকে তাদের ঘাঁটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে সেনাবাহিনীর অনেক অস্ত্রশস্ত্র এবং যানবাহন জঙ্গিদের দখলে চলে গেছে।
ওই অঞ্চলে এখন মালির সেনাবাহিনী, বুরকিনা ফাসো এবং ফরাসি সেনাদের সঙ্গে যৌথ অভিযান শুরু হয়েছে। ২০১২ সাল থেকেই জঙ্গি তৎপরতা শুরু হয়েছে মালিতে। সে সময় থেকেই জঙ্গিরা দেশটির উত্তরাঞ্চলে সক্রিয় হয়ে ওঠে।
তবে সোমবারের হামলা সরকারি বাহিনীর বিরুদ্ধে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ হামলা বলে উল্লেখ করা হয়েছে। ফ্রান্সের সহায়তায় বুরকিনা ফাসো, চাদ, নাইজার এবং মৌরিতানিয়াসহ আফ্রিকান দেশগুলো জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করছে। এই অভিযানের নাম দেয়া হয়েছে জি৫ সাহেল।
সোমবারের ওই হামলার জন্য আল কায়েদা সংশ্লিষ্ট আনসারুল ইসলামকেই দায়ী করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠীই ওই হামলার দায় স্বীকার করেনি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত