কাশ্মীরের উন্নয়নে পাকিস্তানের ৭০ বছরের পরিকল্পনা ভেস্তে যাবে

bcv24 ডেস্ক    ০৪:৫৭ পিএম, ২০১৯-১০-০২    517


কাশ্মীরের উন্নয়নে পাকিস্তানের ৭০ বছরের পরিকল্পনা ভেস্তে যাবে

বিশ্বের দরবারে বরাবরই কাশ্মীর ইস্যুতে সোচ্চার হয়েছে পাকিস্তান। এমনকি জাতিসংঘের সাধারণ অধিবেশনেও কাশ্মীর ইস্যুতে জোর দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীরের ওপর থেকে ভারত ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার পর থেকেই ইমরান সরকার এর বিরোধিতা করে আসছে।

তবে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানকে কটাক্ষ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে ওয়াশিংটনে এক আলোচনা সভায় যোগ দিয়েছেন তিনি। সেখানেই কাশ্মীর প্রসঙ্গে আলোচনা হয়।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, একবার জম্মু ও কাশ্মীরে উন্নতি শুরু হলে পাকিস্তানের গড়া গত ৭০ বছরের পরিকল্পনা ভেস্তে যাবে।

ওই অনুষ্ঠানে জয়শঙ্কর দাবি করেন যে, কাশ্মীরের মানুষের জন্য নয়, পাকিস্তান নিজের স্বার্থের জন্য গত ৭০ বছর ধরে পরিকল্পনা করে আসছে। আর সেই পরিকল্পনাতে ভারতের সাম্প্রতিক পদক্ষেপ পানি ঢেলে দিয়েছে। সে কারণেই কাশ্মীর ইস্যুতে এতো সোচ্চার হয়ে উঠেছে ইসলামাবাদ। তিনি আরও বলেন, ভারত এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরের উন্নতির জন্য সচেষ্ট। আর তা হবেই।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ওই অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, কাশ্মীরে মোবাইলের নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে সামাজিক মাধ্যম ব্যবহার করে যেন নেতিবাচক কর্মকাণ্ড ছড়িয়ে না পড়ে। সামাজিক মাধ্যমে যে কোনো কিছু খুব সহজেই ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মৌলবাদী ও ভারতবিরোধী পরিকল্পনা যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এমন ব্যবস্থা নেয়া হয়েছে। কাশ্মীরের উন্নয়নের পথে যেন কোনো ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে সেটাই কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেছেন তিনি।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত