বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১২:২৬ পিএম
ফেনীতে ডাকাতের গুলিতে আহত যুবক আবদুল্লাহ আল মামুন (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৭টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামে ডাকাতির ওই ঘটনা ঘটে। সে সময় ডাকাতদের গুলি ও হামলায় মামুনসহ পরিবারের তিন সদস্য গুলিবিদ্ধ হন। মুমূর্ষু অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ অপর দুই নারী সদস্য হলেন আলেয়া বেগম (৫০) ও তার মেয়ে ফারজানা আক্তার (২৩)।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে মঙ্গলবার বিকালে ফেনীর পুলিশ সুপার খোন্দার নুরন্নবী, সহকারী পুলিশ সুপার নিশান চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, ওই গ্রামের হানিফ মাস্টার বাড়ির প্রবাসী দেলু মিস্ত্রির নতুন বাড়িতে সোমবার রাত ২টার দিকে সিঁধকেটে ৮-৯ জন ডাকাত ঘরে প্রবেশ করে। পরে সবার হাত-মুখ বেঁধে নারীদের নির্যাতন শুরু করে তারা। ঘরের অপর কক্ষে থাকা দেলু মিস্ত্রির ছেলে নিহত আবদুল্লাহ আল মামুন ডাকাতদের বাঁধা দিলে ডাকাতেরা মামুন, তার মা আলেয়া বেগম ও বোন ফারজানাকে গুলি করে। মামুনের হাত ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তারা। এ সময় ডাকাত দল লুটে নিয়ে যায় চারটি মোবাইল সেট, দুটি স্বর্ণের চেইন, কানের দুলসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত