গল্পের টানে অভিনয় আর প্রযোজনা একসঙ্গে

bcv24 ডেস্ক    ০১:৩৯ পিএম, ২০১৯-১০-০৫    615


গল্পের টানে অভিনয় আর প্রযোজনা একসঙ্গে

মোশাররফ করিম ভালো গল্পকারও বটে। এমন অনেক নাটক আছে যার জন্ম হয়েছে এই অভিনেতার গল্পের সূত্র ধরে। আবার অন্যের লেখা ভালো গল্প বা চিত্রনাট্যের কদরও করতে জানেন তিনি।

এবার তারই প্রতিচ্ছবি মিলবে ধারাবাহিক নাটক ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’-এর মাধ্যমে। মূলত গল্পের টানেই তিনি এতে অভিনয় এবং প্রযোজনাও করেছেন! এমনটাই জানালেন মোশাররফ করিম।

৫ অক্টোবর থেকে এটির প্রচার শুরু হচ্ছে আরটিভিতে। প্রতি শনি, রবি ও সোমবার রাত ১০টায় প্রচার হবে নাটকটি।

আশরাফুল চঞ্চলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামস করিম। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এরইমধ্যে ৩০ পর্বের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। পর্ব সংখ্যা বাড়বে আরও।

পরিচালক শামস্ করিম বলেন, ‘এই ধারাবাহিকের কাহিনিটি গড়ে উঠেছে একটি মফস্বল শহরের পাড়ার মোড়ে গড়ে ওঠা লন্ড্রির দোকানকে কেন্দ্র করে। দোকানের মালিক হোসেন ভাই মুক্ত মনের এবং আড্ডাপ্রিয় হওয়ায় তার দোকান হয়ে উঠেছে এলাকার কিছু অন্যরকম মানুষের আড্ডাস্থল। সেসব দোকানে আড্ডা দিতে আসা অন্যরকম মানুষগুলোর জীবনাচরণ ও অভিজ্ঞতাকে নিয়েই এই ধারাবাহিক।’

ধারাবাহিকটির এমন গল্প নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেতা-প্রযোজক মোশাররফ করিম। তিনি বলেন, ‘কিছু সাধারণ মানুষের অসাধারণ টুকরো টুকরো গল্প নিয়েই এই নাটকটি এগিয়ে যাবে। নাটকের চিত্রনাট্য আর গল্পের গভীরতা দেখেই এই নাটকটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছি। আশা করছি দর্শকরা একদম হৃদয় থেকে নাটকটি গ্রহণ করবেন।’

মোশাররফ করিম ছাড়াও এতে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, গোলাম ফরিদা ছন্দা, ফারুক আহমেদ, হোসনে আরা পুতুলসহ অনেকে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত