ইমরান আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে জানেন না : ভারত

bcv24 ডেস্ক    ০১:৪৩ পিএম, ২০১৯-১০-০৫    594


ইমরান আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে জানেন না : ভারত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানেন না কীভাবে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা ও বজায় রাখতে হয়। শুক্রবার এমন অভিযোগ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘে ইমরানের দেয়া ভাষণকে উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে মন্ত্রণালয়।

ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে এমন ক্ষোভ উগরে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তান ছাড়াও কাশ্মীর প্রসঙ্গ তোলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদরে দিকেও অভিযোগের আঙুল তুলেছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার ইমরানের বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন। আমার মনে হয় তিনি জানেন না কীভাবে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা ও বজায় করতে হয়।’

মুখপাত্র রভীশ কুমার আরও বলেন, ‘সবচেয়ে গুরতর বিষয় হলো তিনি (ইমরান খান) খোলাখুলি ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন, যা কোনোভাবেই স্বাভাবিক ও কাম্য নয়। জাতিসংঘে কাশ্মীর প্রসঙ্গ তোলার কারণে মালয়েশিয়া ও তুরস্ককেও কড়া বার্তা দেন মুখপাত্র।

তিনি এ প্রসঙ্গে বলেন, ‘দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মাথায় রাখা উচিত মালয়েশিয়া সরকারের এবং এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। তুর্কি সরকারকে বলব পরবর্তীতে এ নিয়ে মন্তব্য করার আগে বিষয়টি যেন ভালোভাবে জেনে নেয় তারা। কেননা এটা সম্পূ্র্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়।’

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তান বারবার কাশ্মীর ইস্যু উত্থাপন করেছে। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দিয়ে জম্মু ও কাশ্মীর এবং লাধাখ নামে উপত্যকাটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর থেকে পাকিস্তান নানাভাবে এর প্রতিবাদ জানিয়ে আসছে।

ইমরান খান তার বক্তব্যে বলেনে, কাশ্মীর নিয়ে দুই পারমাণবিক শক্তিধর দেশের যুদ্ধ বাঁধলে তার প্রভাব গোটা বিশ্বে পড়বে। পাক প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে নিন্দা জানিয়ে ভারত বলছে, জাতিসংঘের মতো সংস্থা এই ধরনের মন্তব্য সাধারণত দেখা যায় না।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত