শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:৪১ এএম
শ্রীলঙ্কা ও বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচও ড্র হলো। হাম্বানতোতায় দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ২ উইকেটে ৩৫৭ রান করলে শেষ হয় সোমবারের খেলা। দুই ম্যাচের সিরিজের প্রথমটিও হয়েছিল ড্র।
কোনও উইকেট না হারিয়ে ১২৬ রানে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। পাথুম নিসানকা ও সঙ্গীত কুরের উদ্বোধনী জুটি ভাঙে ২১৯ রানে। ৫০ রানে খেলতে নামা কুরে ৮৯ রান করে রিশাদ হোসেনের শিকার হন। ১২ চারে এই ওপেনারের ১৮৮ বলের ইনিংস থামে পেছনে নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দী হয়ে।
এরপর কামিন্দু মেন্ডিসকে নিয়ে আরও একটি শক্ত জুটি গড়েন নিসানকা। দেড়শ ছাড়ানো ইনিংসকে ডাবল সেঞ্চুরি বানাতে ব্যর্থ হন লঙ্কান ওপেনার। মাত্র ৮ রানের আক্ষেপ নিয়ে রান আউট হন তিনি। ১৯২ রানে তাকে রান আউট করেন মেহেদী হাসান মিরাজ। নিসানকার ৩০৭ বলের ইনিংসে ছিল ২০ চার ও ১ ছয়।
কামিন্দুর সঙ্গে অধিনায়ক আশান প্রিয়াঞ্জন অপরাজিত জুটিতে দিন শেষ করেন। কামিন্দু ৬৭ ও প্রিয়াঞ্জন ৫ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় এই প্রথম শ্রেণির ম্যাচে বাংলাদেশের উল্লেখযোগ্য পারফরম্যান্স করেন মিরাজ ও অধিনায়ক মুমিনুল হক। মিরাজ প্রথম ইনিংসে নেন ৭ উইকেট, ব্যাট হাতে ১১৭ রান করেন মুমিনুল। এছাড়া ওপেনার সাদমান ইসলামের ব্যাটে আসে ৭৭ রান।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৬৮ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৩৩০ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যর্থ সফরকারী বোলাররা।
হাম্বানতোতায় আগামী বুধবার শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত