মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ১১:৩৬ এএম
এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম, তার স্ত্রী ইয়াসমীন আলম এবং দুই ছেলে সাজ্জাদ আরেফিন আলম ও শাহরিয়ার আরেফিন আলমের সম্পদবিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৭ অক্টোবর) দুদক পরিচালক কাজী শফিকুল আলম এই নোটিশ পাঠান।
নোটিশ পাওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিবরণ দাখিল করতে বলা হয়েছে।
এসএ গ্রুপ চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান। চট্টগ্রামের আগ্রাবাদে এর কার্যালয়। আর প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বাসা হালিশহরে। শাহাবুদ্দিন ও তার পরিবারের সদস্যদের সম্পদবিবরণীর নোটিশ আগ্রাবাদ ও হালিশহর—দুই ঠিকানাতেই পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
প্রসঙ্গত, গত বছরের ২৮ অক্টোবর ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় শাহাবুদ্দিন আলম, তার স্ত্রী ও ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিসহ ৭ জনের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে দুদক। মামলা দায়েরের পর শাহাবুদ্দিন ও তার পরিবারের সদস্যদের সম্পদের অনুসন্ধান শুরু হয়।
দুদক জানায়, এসএ গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। চট্টগ্রামের একটি থানায় ব্যাংক এশিয়ার করা ঋণ জালিয়াতির মামলায় গত বছরের ১৭ অক্টোবর রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হন তিনি। তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দুদক জানায়, শাহাবুদ্দিনের ঋণের পরিমাণ ৩ হাজার ৬২২ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৫৯ টাকা। এর মধ্যে ব্যাংক এশিয়া থেকে ঋণ নিয়েছেন ৭০৯ কোটি ২৭ লাখ ৩৫ হাজার টাকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত