নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আবরার হত্যায় জড়িতদের শাস্তির দাবি আসকের

bcv24 ডেস্ক    ০৮:৪১ পিএম, ২০১৯-১০-০৭    502

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আবরার হত্যায় জড়িতদের শাস্তির দাবি আসকের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার দাবি জানায় সংগঠনটি। 

সোমবার (৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই দাবি জানায়।

আইন ও সালিশ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগকর্মীদের পিটুনিতে আবরার ফাহাদ নামের এক ছাত্র মারা গেছেন। শিবিরকর্মী সন্দেহে তাকে মারধর করা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।

আসকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা পেটান বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। পরে দিবাগত রাত তিনটার দিকে আবাসিক হল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এমন অসভ্য ও বর্বরোচিত ঘটনায় আসক গভীরভাবে মর্মাহত। আসক ধিক্কার জানাচ্ছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সেসব ছাত্রদের এবং প্রবীণ ছাত্র সংগঠনের কর্মীদের, যারা নিজের সহপাঠীকে এভাবে পিটিয়ে মেরে ফেলতে পারে। কোনও ব্যক্তিকে, তার বিশ্বাস যাই হোক না কেন, তাকে বেআইনিভাবে আঘাত করার অধিকার কারও নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রলীগের নানা বেপরোয়া আচরণ নিয়মিতভাবে গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই এ ব্যাপারে বিভিন্ন সময় তার ক্ষোভ প্রকাশ করেছেন। তারপরও এই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের কর্মীদের আচরণ শোধরাচ্ছে না। ছাত্রলীগের এমন বেপরোয়া আচরণ ও ক্ষমতার অপব্যবহার রোধে সাংগঠনিক ও আইনগতভাবে কঠোর ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যেন অন্য কোনও কর্মী এমন নিষ্ঠুর, অমানবিক ও বেআইনি কাজ করার স্পর্ধা না দেখাতে পারে, সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত থেকে আবরার হত্যার ঘটনায় সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার দাবি জানায় আসক।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত