উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্নীতিও: রাষ্ট্রপতি

bcv24 ডেস্ক    ০৯:০৯ পিএম, ২০১৯-১০-০৯    563

উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্নীতিও: রাষ্ট্রপতি

দেশে ব্যাপক হারে দুর্নীতি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এর লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, ‘দেশে ব্যাপকভাবে যেমন উন্নয়ন হচ্ছে, তেমনি এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্নীতিও। এর লাগাম টেনে ধরতে হবে।’

বুধবার (৯ অক্টোবর) বিকাল ৩টায় কিশোরগঞ্জের তাড়াইলে স্বাধীনতা ভাস্কর্য উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ—যারাই দুর্নীতির সঙ্গে জড়িত থাকুক না কেন, সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে; কাউকে ছাড় দেওয়া হবে না। বর্তমান সরকার নিজের ঘর থেকে দুর্নীতিবিরোধী যে অভিযান চালাচ্ছে তা অব্যাহত রাখতে হবে। সমাজ থেকে দুর্নীতি উচ্ছেদ করতে হবে।’

মুক্তিযোদ্ধা সরকারি কলেজে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে সমাবেশে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন– কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এমএ আফজাল, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূইয়া মোতাহার, তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া শাহীন প্রমুখ।

এর আগে রাষ্ট্রপতি তাড়াইল সদরে স্থাপিত মুক্তিযোদ্ধা ভাস্কর্য উদ্বোধন করেন। আগামীকাল কিশোরগঞ্জ সদরে আইনজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এরপর ১৫ অক্টোবর পর্যন্ত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়াসহ সেখানকার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করবেন রাষ্ট্রপতি।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত