তামিমকে থাকতে দিলেন না মাহমুদউল্লাহ

bcv24 ডেস্ক    ০৪:৪৫ পিএম, ২০১৯-১০-১০    589


তামিমকে থাকতে দিলেন না মাহমুদউল্লাহ

বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে দেশের নেতৃত্ব দিয়েছিলেন তামিম ইকবাল। এরপর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজে খেলেননি। ছুটি নিয়েছিলেন ক্রিকেট থেকে। আজ থেকে শুরু হওয়া জাতীয় লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের এ ওপেনার। চট্টগ্রাম বিভাগের হয়ে ভালো শুরু পেয়েছিলেন তামিম। কিন্তু আউট হয়ে যান ৩০ রান করেই।

শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় স্তরে চার দিনের ম্যাচে আজ ঢাকা মেট্রোপলিসের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। টস জিতে আগে ব্যাটিং করা চট্টগ্রামের হয়ে তামিমের সঙ্গে ওপেন করেন সাদিকুর রহমান। ৮০ রান পর্যন্ত টিকেছে দুজনের জুটি। জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহর স্পিনে উইকেট দেন সাদিকুর। এরপর তামিমও বেশিক্ষণ টিকতে পারেননি। চট্টগ্রামের দলীয় ৯৩ রানে তামিম ফিরতি ক্যাচ দেন সেই মাহমুদউল্লাহর হাতেই।

আউট হওয়ার আগে টেস্ট মেজাজেই খেলেছেন তামিম। ৩টি চারের মার থাকলেও খেলেছেন ১০৫ বল। তাড়াহুড়ো না করে উইকেটে ধাতস্থ হয়ে শুরু করেছিলেন জাতীয় দলের এ ওপেনার। বেশিক্ষণ টিকতে না পারার হতাশা থাকবে তাঁর। কিন্তু মাহমুদউল্লাহর খুশি হওয়ার কথা। জাতীয় দলে তাঁর শুরুটা হয়েছিল স্পিন অলরাউন্ডার হিসেবে। কিন্তু ধীরে ধীরে ব্যাটসম্যান হয়ে ওঠায় বোলিংটা আর নিয়মিত করা হয় তাঁর। তবে এই মাহমুদউল্লাহই চট্টগ্রামের টপ অর্ডারে ফিরিয়েছেন তিন ব্যাটসম্যানকে। তামিম ও সাদিকুরকে তুলে নেওয়ার পর মুমিনুল হককেও বেশিক্ষণ থাকতে দেননি তিনি। ব্যক্তিগত ১১ রানে আউট হন মুমিনুল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১১৪ রান তুলেছে চট্টগ্রাম।

২০১৫ সালে সবশেষ ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছিলেন তামিম। সেটাও ছিল চট্টগ্রামের হয়ে। সেবার চার ম্যাচে এক সেঞ্চুরি ও ফিফটি তুলে নিয়েছিলেন তিনি। তামিমের মতো চার বছর পর জাতীয় লিগে ফিরেছেন মাহমুদউল্লাহও।

জাতীয় লিগে আজ চারটি ভেন্যুতে চারটি ম্যাচ গড়িয়েছে। এর মধ্যে তিনটি ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। রাজশাহীতে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে সিলেট বিভাগ। ফতুল্লায় ঢাকা বিভাগের বিপক্ষে লড়ছে রাজশাহী বিভাগ। আর খুলনায় স্বাগতিকদের মুখোমুখি হয়েছে রংপুর বিভাগ।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত