মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ১১:২৯ এএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যারা বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যা করেছে, ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করছি আমরা। ঘটনার পর পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে অপরাধীদের। ইতোমধ্যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেফতার করা হবে। খুব শিগগির এ মামলার চার্জশিট দেওয়া হবে।’ বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে কথা বলে খুব শিগগির ভার্সিটি ও কলেজগুলোর ছাত্রাবাসে তল্লাশি চালানো হবে। ছাত্রাবাস নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থাও কাজ করছে।’
বুয়েটের শেরেবাংলা হলের যে কক্ষে (২০১১) আবরারকে নির্যাতন করা হয়েছে, সেই কক্ষটি ছাত্রলীগ নেতা অমিত সাহার। এ বিষয়ে মন্ত্রী বলেন, আমি বিষয়টি শুনেছি। ওই শিক্ষার্থী পূজায় বাড়ি ছিল। তবে অমিত সাহা কোনও ফ্যাক্ট নয়। জড়িত যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। আবরারের বাবা যে মামলা করেছেন, সে মামলায় নাম নেই, তার বাইরেও কাউকে কাউকে পুলিশ আটক করেছে।
বুয়েট ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং হয়−এমন প্রশ্নে তিনি বলেন, র্যাগিং কালচার পুরনো। বুয়েটে বেশি হয় এই কালচার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও হয়, খুলনা বিশ্ববিদ্যালয়েও হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ রকম তথ্য আসেনি। যারা ছাত্র রাজনীতির নেতৃত্ব দেন, তাদের দায়িত্ব এসব দেখা।
শুদ্ধি অভিযান চলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে পরিষ্কারভাবে বলেছেন, উনি চাচ্ছেন সুশাসন। আমাদের চ্যালেঞ্জ রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত