মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ১১:১২ এএম
আগের তুলনায় সীমান্তে হত্যার ঘটনা অনেক কমে এসেছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘সীমান্তে হত্যা একেবারে কমিয়ে আনতে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। আর যারা মারা যাচ্ছে, তাদের অধিকাংশই চোরাকারবারের সঙ্গে জড়িত। সীমান্ত হত্যা বন্ধে ঢালাওভাবে ভারতকে দোষারোপ না করে নিজেদেরও দায়িত্বশীল হতে হবে।’
শনিবার (১২ অক্টোবর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০১-’০২ ও ২০০৩ সালের দিকে বছরে শতাধিক লোক মারা যেত। এর মধ্যে ২০০৩ সালে ১৬৬ জন লোক সীমান্তে মারা গেছে। কিন্তু গত বছর মাত্র তিন-চারজন মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘ভারতে পানি ও গ্যাস দেওয়া নিয়ে মানুষের মধ্যে তথ্যবিভ্রাট রয়েছে। ফেনী নদীর পানির চুক্তির মাধ্যমে ভারতকে দায়বদ্ধতার মধ্যে ফেলেছে বাংলাদেশ। এটা বাংলাদেশের মহানুভবতা। ভারতকে আমরা খাবার পানি দিয়েছি। অথচ বিষয়টি নিয়ে ভুল তথ্য প্রচার হচ্ছে। মাত্র ছয় হাজার লোকের একটি শহরে আমরা খাবার পানি দিচ্ছি। আগে তারা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এর চেয়ে বেশি পানি নিয়ে গেছে। এখন চুক্তি হওয়ায় নির্ধারিত পরিমাণ পানি তারা নেবে এবং ভারত সরকার বিষয়টি তদারকি করবে। এই পানি দেওয়ার মাধ্যমে আমরা ভারতকে বোঝালাম আমাদের মন অনেক বড়। সেই সঙ্গে তাদের একটা দায়বদ্ধতার মধ্যে রাখলাম।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত