মৎস্য ব্যবসায়ী হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

bcv24 ডেস্ক    ০৫:১৩ পিএম, ২০১৯-১০-১৪    239

মৎস্য ব্যবসায়ী হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

কুমিল্লার দাউদকান্দি থানায় দায়ের করা আলোচিত জাহাঙ্গীর আলম হত্যা মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুল হালিম এ রায় দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোহাম্মদ হারুন মিয়া, তার ছেলে মোহাম্মদ সজিব ও রাজিব, মোহাম্মদ শাওন, আমীন, রভু, মোহাম্মদ মমিন, মহসিন ও আবু তাহের। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মতিন, শাহ পরান, শামীম ও খোকন মিয়া।

কাজী শাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুমিল্লার দাউদকান্দি থানায় ২০১৩ সালের ১ ডিসেম্বর দায়ের করা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় আজ আদালত ৯ জনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আদালতে আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। অন্যদিকে সাক্ষ্য প্রমাণে দোষী সাভ্যস্ত না হওয়ায় আদালত তিন জনকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।’

মামলার এজহার সূত্রে জানা যায়, কুমিল্লার গৌরিপুরের দক্ষিণ পাড়া এলাকায় একটি মৎস্য প্রজেক্টকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলমের সঙ্গে আসামিদের শত্রুতা ছিল। ২০১৩ সালের ১ ডিসেম্বর রাতে স্থানীয় একটি মাহফিল থেকে বাসায় ফেরার পথে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় পরদিন দাউদকান্দি থানায় মামলা দায়ের করা হয়।

ওই মামলা তদন্ত করে ২০১৪ সালের ১৬ মার্চ তদন্ত কর্মকর্তা ১৬ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২০১৫ সালে আদালত চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। ২০১৫ সালের ১  নভেম্বর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত