শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০৪ এএম
আগামী ১৮ অক্টোবর টরন্টো সিটির রেলসাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে আনন্দধারা পারফর্মিং আর্টস ইনক এর উদ্যোগে ‘হৃদ মাঝারে রাখবো’ শীর্ষক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আনন্দধারা ডান্স একাডেমী, সুকন্যা নৃত্যাঙ্গন এবং নৃত্যাকলা কেন্দ্র'র নাচ, অন্যস্বর, বাচনিক সদস্যদের আবৃত্তি। সাথে আছে অনুষ্ঠানের মূল আকর্ষণ দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী লোপামুদ্রার গান। জমজমাট এ আসর নিয়ে ইতিমধ্যে কানাডায় বসবাসরত বাংলাদেশীদের বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে।
জানা যায়, অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকছেন খ্যাতিমান অভিনেতা ও আবৃত্তিকার শেখর গোমেজ। অনুষ্ঠানের টিকেটের মূল্য যথাক্রমে ২৫, ৫০ ও ১০০ ডলার। অনলাইনে এই লিংক থেকে অনুষ্ঠানের টিকেট সংগ্রহ করা যাবে এছাড়াও ডেনফোর্থের এটিএন মেগাস্টোর, কানিজ বটিকস এবং মারখাম রোডের তাজমহল গ্রোসারীতে টিকেট পা্ওয়া যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য শিপ্রা চৌধুরীর সাথে ( ফোন নম্বর: ৬৪৭ ৫৪৪ ৭২১৩) যোগাযোগ করা যেতে পারে।
এ অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার আহবান জানিয়ে আবৃত্তিকার শেখর গোমেজ তার ফেসবুক আইডিতে লিখেন, তিনি যা-ই পরিবেশন করেন তা হয়ে ওঠে অনন্য। হোক তা রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বা লোকগীতি। তাঁর কণ্ঠের মাধুর্য ও সূক্ষ্ম কারুকাজের সাথে যুক্ত হয় বলিষ্ঠতা। তাই হাজারো কণ্ঠের মাঝে তাঁর কণ্ঠকে চিনে নিতে আমাদের একটুও বেগ পেতে হয় না। তাঁর কণ্ঠে আছে রাবীন্দ্রিক আভিজাত্য, আছে অশ্রুতপূর্ব অন্যরকমের লালিত্য, আছে দেশপ্রেম, আছে দ্রোহ, আছে মাটির সোঁদা গন্ধ। তাঁর গান আমাদের মাঝে ছড়িয়ে দেয় এক অনির্বচনীয় মুগ্ধতার আবেশ। তিনি আর কেউ নন, ভৌগলিক সীমারেখা নির্বিশেষে সকল বাঙালির প্রিয় শিল্পী লোপামুদ্রা মিত্র। তিনি আসছেন এই টরন্টো শহরে আগামী ১৮ অক্টোবর, শুক্রবার আনন্দধারা পারফর্মিং আর্টস ইনকের 'হৃদ মাঝারে রাখবো' শীর্ষক আয়োজনে। আপনাদের সবার প্রতি রইলো সাদর আমন্ত্রণ।
অনুষ্ঠানের আরেক আয়োজক শিপ্রা চৌধুরী বলেন, লোপামুদ্রা আমাদের দুই বাংলার অহংকার। তিনি টরন্টোতে এসে আমাদের গান শুনাবেন এটা আমাদের জন্য অনন্য প্রাপ্তি। শুধু তার গান নয়, ১৮ অক্টোবর আমরা টরন্টোর স্বনামধন্য নৃত্য শিল্পীদের নাচ দেখব, এছাড়াও মনোমুগ্ধকর আবৃত্তি শুনবো। সবমিলে 'হৃদ মাঝারে রাখবো' অনুষ্ঠানটি দর্শকরা হৃদয়ের মাঝেই রাখতে পারবে।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত