১৭ বছর পর মুক্তি পেলেন আরেক ‘জাহালম’

bcv24 ডেস্ক    ০৮:০০ পিএম, ২০১৯-১০-১৭    240

১৭ বছর পর মুক্তি পেলেন আরেক ‘জাহালম’

দুই তদন্ত কর্মকর্তার (আইও) ভুলে দুই দফায় দুই মাস ১০ দিন কারাভোগ ও ১৭ বছর আদালতে ঘুরে অবশেষে আপিলের রায়ে খালাস পেলেন নাটোরের সিংড়া উপজেলার আঁচলকোট গ্রামের দিনমজুর বাবলু শেখ। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই দিনমজুরকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। একইসঙ্গে এমন ভুলের জন্য সংশ্লিষ্ট দুই তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশনা দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলা ও আপিলের বরাত দিয়ে আইনজীবী সিরাজুল ইসলাম জানান, ২০০১ সালের ১৫ এপ্রিল নাটোর সদর উপজেলার গাঙ্গইল গ্রামে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ এপ্রিল কাজী আব্দুল মালেক বাদী হয়ে শ্রী দেবদাসের ছেলে শ্রী বাবুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম ২০০২ সালের ৭ নভেম্বর বাবলু শেখকে আটক করে শ্রী বাবু ওরফে বাবলু শেখ, বাবা শ্রীদেব দাস ওরফে ইয়াকুব আলী নামে গ্রেফতার দেখান। এর পর বাবলু শেখ ১৪ দিন হাজতবাস করেন। আসামিপক্ষের আইনজীবীর মাধ্যমে বাবলু শেখ নিজেকে মুসলমান পরিচয় দিয়ে মামলার আসামি নন দাবি করলেও তদন্ত কর্মকর্তা তাকে শ্রী বাবু দেখিয়ে চার্জশিট দেন। এরপর ২০১৬ সালের ২৩ জুন বাবলু শেখকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত। ওই রায়ের পর ৫৬ দিন কারাভোগ শেষে ২০১৬ সালের ১৬ আগস্ট জামিন পান বাবুল।

আদালত সূত্র আরও জানায়, এ ব্যাপারে মামলা থেকে অব্যাহতি চেয়ে করা আপিলের রায়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বাবলু শেখকে মামলা থেকে খালাস দেন আদালত। এ সময় সঠিক তদন্ত না করে চার্জশিট দেওয়ায় মামলার প্রথম তদন্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম ও দ্বিতীয় তদন্ত কর্মকর্তা হেলেনা পারভীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নাটোরের পুলিশ সুপার, ডিআইজি ও আইজিকে রায়ের কপি পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাবলু শেখ ও তার স্ত্রী মিনু বেগম। একইসঙ্গে বিনাদোষে আসামি হওয়া ও সাজাভোগ করার ক্ষতিপূরণ দাবি করেন তারা।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ‘ভুল’ আসামি হয়ে তিন বছর জেল খাটেন জুটমিল শ্রমিক জাহালম; যিনি এ বছরের ৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। সোনালী ব্যাংকের ১৮ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির নামে ৩৩টি মামলা দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামি আবু সালেক তার বাড়ির ঠিকানা হিসেবে ব্যবহার করে জাহালমের ঠিকানা। পরে সেই অর্থ আত্মসাতের মামলায় ২০১৪ সালের ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় দুদকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাহালমের বাড়ির ঠিকানায় চিঠি দেয় দুদক। জাহালম সে সময় নরসিংদীর ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নির্দিষ্ট দিনে দুদকে হাজিরা দিয়ে জাহালম আবার তার নরসিংদীতে জুটমিলের কর্মস্থলে চলে যান। এর দুই বছর পর ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি নরসিংদীর ঘোড়াশালের ওই জুটমিল থেকে জাহালমকে গ্রেফতার করে নাগরপুর থানায় আনা হয়। পরদিন তাকে টাঙ্গাইলের আদালতে তোলা হলে জেলখানায় পাঠানোর নির্দেশ দেন বিচারক। ৭ দিন টাঙ্গাইল কারাগারে রাখার পর তাকে কাশিমপুর-২ কারাগারে নেওয়া হয়। এরপর থেকে তিন বছর সেখানে কারাবন্দি ছিলেন জাহালম। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ভুল মামলায় তাকে গ্রেফতারের বিষয়টি নজরে আসায় ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট তাকে মুক্তির নির্দেশ দেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত